বাংলাদেশের ইমাম পাবেন প্রথম শ্রেণিতে বেতন!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে ইমাম পাবেন ১০ নম্বর গ্রেডে বা প্রথম শ্রেণির কর্মকর্তার স্কেলে বেতন। আগে তিনি তৃতীয় শ্রেণির কর্মকর্তার স্কেলে বেতন পেতেন। ইমামকে প্রথম শ্রেণিতে বেতন দিতে গণপূর্ত অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮ সংশোধন হতে যাচ্ছে। বাংলাদেশ সময় আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে নিয়োগ বিধিমালা সংশোধন প্রস্তাব অনুমোদনের জন্য উঠবে। গত ১৪ই নভেম্বর বিধিমালা সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সচিব কমিটিতে প্রস্তাব অনুমোদন মিললে ১৬০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন পাবেন ইমাম। এর আগে ২০০৫ সালে ওই ইমামের তৃতীয় শ্রেণির কর্মচারীর স্কেলে বেতন নির্ধারণ করা হয়েছিল। তবে ২০১৪ সালের ১৬ই মার্চ ইমামের বেতন প্রথম শ্রেণিতে উন্নীত করার প্রস্তাব গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠায় গণপূর্ত অধিদপ্তর। যার ভিত্তিতে প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে অনুমোদনের জন্য উঠবে। মানবজমিন
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর