Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

মন্ট্রিয়ল বাংলাদেশি কানাডিয়ান-এমবিসি’র মিট দ্য প্রেস এন্ড কমিউনিটি

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: December 5, 2017 | 12:12 PM

কানাডা থেকে সিবিএনএ: মন্ট্রিয়লের পার্ক এক্সটেনশনের এক রেস্টুরেন্টে গত ২ ডিসেম্বর শনিবার দুপুরে বাংলাদেশি তরুণদের সামাজিক সহায়ক সংগঠন ‘মন্ট্রিয়ল বাংলাদেশি কানাডিয়ান-এমবিসি’ গণমাধ্যম কর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করে। উক্ত সভায় বাংলাদেশে গিয়ে রোহিঙ্গা শরনার্থীদের ত্রাণ সাহায্য সহ তাদের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এমবিসিয়ান জুয়েল উদ্দিন। দেশে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের সাথে নিয়ে ২১ হাজার কানাডিয়ান ডলার এর ত্রাণ বিতরণ করে এমবিসি। এখানে উল্লেখ্য যে এমবিসি রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য দুই সপ্তাহের প্রচারণায় সর্বমোট ৩১ হাজার ১০০ কানাডিয়ান ডলার সংগ্রহ করে যা কানাডাতে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচ্য হচ্ছে। অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ফান্ড রাইজিং করার পর খরচের একটি সুস্পষ্ট লিখিত হিসাব তুলে ধরেন এমবিসিয়ান আনোয়ার হোসেন তালুকদার। সংগঠনের অন্যতম সদস্য এমবিসিয়ান রাসেল মির্জা ত্রমবিসির আগামীদিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিভিন্ন শ্রেণি-পেশার যারা আর্থিক সহায়তা করছেন সবার প্রতি ধন্যবাদ জানান সংগঠনের সদস্যরা। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রুপক চক্রবর্তী, পাপিয়া চৌধুরী, সাবিনা ইয়াসমিন, রুপু আলম ও সুমন প্রমুখ। নাগরিক টিভি পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন নাগরিক টিভির- সিইও টিটো রহমান, টিভি এশিয়ার শাহিন আলম ও মাজহারুল ইসলাম বিপুল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ