Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

 নিউইয়র্কে লাগোর্ডিয়া কমিউনিটি কলেজে বাংলাদেশী শিক্ষার্থীদের ‘ভিক্টোরী ডে’ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: December 5, 2017 | 11:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিজয়ের মাস ডিসেম্বর সমাগত। দীর্ঘ নয় মাস সশ¯্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই ডিসেম্বর মাসের ১৬ ডিসম্বের বাংলাদেশ বিজয় অর্জন করে। বাংলাদেশের বিজয় মাসকে স্মরণ করতেই অন্যান্য বছরের মতো এবছরও নিউইয়র্কের লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ‘ভিক্টোরী ডে’ উদযাপন করেছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের ৫জন মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিলো লাগোর্ডিয়া কলেজের বাংলাদেশী শিক্ষার্থীদের পরিবেশনায় দেশের গান, নাচ, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ প্রভৃতি। খবর ইউএনএ’র। বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মথ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমােেন্ডর ৫জন মুক্তিযোদ্ধা যথাক্রমে আব্দুল মুকিত চৌধুরী, মোহাম্মদ আমানত উল্লাহ, আজিজুল ইসলাম আজিম, এস এম রফিকুল ইসলাম ও শরীফ উদ্দিনকে ফুলের তোড়া ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়াসহ সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন-এর ম্যান্টর প্রফেসর সাদা হক জামান। এরপর অতিথি মুক্তিযোদ্ধারা সংক্ষেপে তাদের যুদ্ধের স্মৃতি চারণ করেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট সুইটি চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট নাইমা সুলতানা, সেক্রেটারী শেখ আসিফ, কোষাধ্যক্ষ সানিউল ইসলাম টনি, সুহাদা আহমেদ প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশের ‘ভিক্টোরী ডে’ উদযাপন উপলক্ষে লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের মেইন ষ্টেজ থিয়েটার হলের মূল মঞ্চ লাল-সবুজ সহ বিভিন্ন রং-এর বেলুন দিয়ে আকর্ষণীয় করে তোলা হয়। সেই সাথে ছিলো বাংলাদেশের পতাকাও। বাংলাদেশী শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য কমিউনিটির শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV