Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

খান শওকতের নতুন নাট্যগ্রন্থ ‘হৃদয়ে বঙ্গবন্ধু’

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: December 6, 2017 | 12:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কম্যুনিটির পরিচিত মুখ নাট্যকার খান শওকত-এর নতুন গ্রন্থ বের হচ্ছে। মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ১২টা একাঙ্কিকা (এক দৃশ্যের নাটক) রয়েছে এ গ্রন্থে। বাংলাদেশের গাঙচিল প্রকাশন থেকে এবারের বইমেলাকে সামনে রেখে গ্রন্থটি প্রকাশ হচ্ছে। এটির আই.এস.বি.এন নং ৯৭৮-৯৮৪-৫১৬-০৩৮৪। ইতিপূর্বে খান শওকত এর রচনায় ২টি ঐতিহাসিক নাট্যগ্রন্থ প্রকাশ হয়েছিল। ঐতিহাসিক নাটক: বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বেশ সাড়া জাগিয়েছিলো। এছাড়াও কাব্যগ্রন্থ এবং যাদু বিষয়ক সবমিলিয়ে তার লেখা ১৪ খানা গ্রন্থ প্রকাশ হয়েছে এপর্যন্ত। হৃদয়ে বঙ্গবন্ধু গ্রন্থে যে ১২টি একাঙ্কিকা থাকছে সেগুলো হলো:- (১) স্বাধীনতার ঘোষক [চরিত্র সংখ্যা ৫ টি] (২) বঙ্গবন্ধু এবং জিয়া [চরিত্র সংখ্যা ৪ টি] (৩) খুনী মোশতাক [চরিত্র সংখ্যা ৬ টি] (৪) মেজর ডালিম বলছি [চরিত্র সংখ্যা ৭ টি] (৫) আমার বাড়ি টুঙ্গীপাড়া [চরিত্র সংখ্যা ১ টি] (৬) ৬ দফা থেকে মুক্তিযুদ্ধ [চরিত্র সংখ্যা ৬ টি] (৭) মুজিবনগর এবং মুক্তিযুদ্ধ [চরিত্র সংখ্যা ৫ টি] (৮) হৃদয়ে বঙ্গবন্ধু [চরিত্র সংখ্যা ৭ টি] (৯) বঙ্গবন্ধুর বাকশাল [চরিত্র সংখ্যা ৫ টি] (১০) বাকশাল এবং মোশতাক [চরিত্র সংখ্যা ২ টি] (১১) মোশতাকের ষড়যন্ত্র [চরিত্র সংখ্যা ৭ টি] এবং (১২) রক্তাক্ত ১৫ই আগষ্ট [চরিত্র সংখ্যা ১২ টি]। খান শওকত তার গ্রন্থ টি উৎসর্গ করেছেন ঃ বাঙালী জাতির নয়ন মনি, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা-কে।উল্লেখ্য প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ হ্রাসকৃত মূল্যে এবার গ্রন্থ প্রকাশ করছে গাঙচিল প্রকাশন কর্তৃপক্ষ। এবিষয়ে বিস্তারিত তথ্যের জন্য খান আখতার হোসেন এর সাথে ০১১৮৮-০১৭২৬-৭৬৩০৩২ নং এ যোগাযোগ করা যেতে পারে। এছাড়া যারা ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ গ্রন্থখানি সংগ্রহে আগ্রহী তাদেরকে খান শওকত এর সঙ্গে ৯১৭-৮৩৪-৮৫৬৬ নং এ যোগাযোগ এর আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV