বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রসারে হার্ভার্ডে আন্তর্জাতিক সেমিনার ১৫ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :‘বাংলাদেশের টেকসই পোশাক শিল্পের স্বচ্ছতায় মাল্টি স্টেকহোল্ডার সমন্বয় ও উদ্যোগ’ “Sustainable Apparel Sourcing – Multi-Stakeholder Collaboration Beyond Compliance and Transparency.” শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার হচ্ছে বস্টনে। বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে ১৫ ডিসেম্বর শুক্রবার এ সেমিনারে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, ইউরোপের আমদানীকারক, ইউএস ফ্যাশন ইন্ডাস্ট্রি এসোসিয়েশন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএস লেবার ডিপার্টমেন্ট, বিশ্বব্যাংক, শ্রমিক সংগঠক, গবেষক এবং শিক্ষাবিদরা এতে অংশ নেবেন। হোস্ট করবে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সহায়তায় বস্টনভিত্তিক গবেষণামূলক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ’ (আইএসডিআই)( International Sustainable Development Institute (ISDI) ।
‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সামগ্রিক কল্যাণের পথ ত্বরাান্বিত করার অভিপ্রায়ে এটি হবে সর্ববৃহৎ একটি প্রয়াস’-দাবি হোস্ট সংগঠনের প্রধান ইকবাল ইউসুফের। উল্লেখ্য, টানা চতুর্থ বছরের মত বাংলাদেশের পোশাক শিল্পের বাজার সম্প্রসারণের লক্ষ্যে বস্টনের হার্ভার্ডে এমন সেমিনার হচ্ছে। সেমিনারে গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও গবেষণামূলক আলোচনা হবে। ক্রেতাসাধারণের সন্তুষ্টির জন্যে আরো ভালো মানের পোশাক বাজারজাতকরণে আমদানীকারকদেরকেও উদার হবার সংঘবদ্ধ আহবান উচ্চারিত হবে এ সেমিনারে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion