Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

টেক্সাসে ক্লাসে ‘আল্লাহ’ বলায় ছয় বছরের শিশুর বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ!

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: December 6, 2017 | 7:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাসের পার্লসল্যান্ড শহরের শিশু মুহাম্মদ সুলাইমান। ছয় বছরের এই শিশু নাকি শ্রেণিকক্ষে ‘আল্লাহ’ শব্দ উচ্চারণ করেছিল। এর জের ধরে সুলাইমানকে পুলিশের হাতে তুলে দেন স্কুলের শিক্ষক। এমনকি জঙ্গিবাদের অভিযোগ এনে শিশুটি ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তও করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পার্লসল্যান্ডের সিজে হ্যারিস এলিমেন্টারি স্কুলের শ্রেণিকক্ষে বসে বারবার ‘আল্লাহ’ ও ‘বুম’ শব্দটি উচ্চারণ করছিল সুলাইমান। বিষয়টি লক্ষ করে একজন শিক্ষক পুলিশকে জানান।

তবে এ ঘটনায় একেবারেই বিব্রত হয়েছেন সুলাইমানের মা-বাবা। তাঁদের দাবি, সুলাইমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটিও সত্যি নয়। কারণ, সে ‘ডনস সিনড্রোম’ নামে এক ধরনের মানসিক জটিলতায় ভুগছে। তার মানসিক অবস্থা এক বছর বয়সী শিশুর মতো। ফলে সে কথাই বলতে পারে না।

সুলাইমানের বাবা মাহের সুলাইমান ফক্স টোয়েন্টিসিক্স নিউজকে বলেন, ‘গত তিন-চার সপ্তাহ আমার জীবনে সবচেয়ে কঠিন সময়। আমার স্ত্রী ও সন্তানরা কান্নাকাটি করছে। মুহাম্মদ জন্মের পর থেকেই ডনস সিনড্রমে ভুগছে। তাকে সব সময় দেখাশোনা করতে হয়।’

মাহের আরো বলেন, ‘তাঁরা বলেছে, আমার সন্তান একজন সন্ত্রাসী। এটা ১০০ শতাংশ বৈষম্য।’

এ বিষয়ে পার্লসল্যান্ড পুলিশ জানায়, তাঁরা তদন্ত শেষ করেছে। জঙ্গিবাদের অভিযোগের কোনো সত্যতা মেলেনি। তবে আঞ্চলিক শিশু রক্ষা সেবা বিভাগ তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV