Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আটলান্টায় চন্দ্রশেখর দত্তের একক সঙ্গীতানুষ্ঠান শনিবার

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: December 6, 2017 | 7:54 PM

সুব্রত চৌধুরী- জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় রবীন্দ্রসংগীত শিল্পী চন্দ্রশেখর দত্তের একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী নয় ডিসেম্বর শনিবার। ঐদিন সন্ধ্যা  ৬.৩০মি  আটলান্টা সংগীত বিদ্যালয়ের ছাএ-ছাএীদের উদ্যোগে মেট্রো আটলান্টার ৩৭৭০ সেন্ট্রাল এভিনিউস্থ ডোরাভিল সিভিক  সেন্টারে অনুষ্ঠিত এই সংগীত সন্ধ্যায় শিল্পী  চন্দ্রশেখর দত্ত  রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লালনগীতি, পল্লীগীতি ও আধুনিক বাংলা গান পরিবেশন করবেন। এছাড়া শ্রোতাদের অনুরোধের গানও পরিবেশন করবেন বলে শিল্পী   চন্দ্রশেখর দত্ত  জানালেন।
বাংলাদেশের বেতার ও টেলিভিশন শিল্পী,জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার প্রাক্তন সংগঠক,আটলান্টা সংগীত বিদ্যালয়ের নির্বাহী পরিচালক প্রখ্যাত  রবীন্দ্রসংগীত শিল্পী  চন্দ্রশেখর দত্তের একক  সঙ্গীতানুষ্ঠানের সংবাদ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

আটলান্টা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ রবীন্দ্রসংগীত শিল্পী  চন্দ্রশেখর দত্তের একক  সঙ্গীতানুষ্ঠান উপভোগ করার জন্য জর্জিয়া প্রবাসী বাংলাদেশীদের সাদরে আমন্ত্রন জানিয়েছেন।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV