Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের কানেটেকাট বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম চেয়ার প্রতিষ্ঠার উদ্যোগ, নিউইয়র্কে ফান্ড রেইজিং ৯ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: December 7, 2017 | 8:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে যুক্তরাষ্ট্রের কানেটেকাট বিশ্ববিদ্যালয়ে চেয়ার প্রতিষ্ঠার লক্ষ্যে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। দেশী-বিদেশী নজরুল বিশেষজ্ঞ আর যুক্তরাষ্ট্রে বসবাসকারী আমেরিকান ও বাংলাদেশী-আমেরিকান কবি নজরুল ভক্ত আর সমর্থকগণ এই উদ্যোগ নিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় এক ফান্ড রেইজিং ডিনার আয়োজন করা হয়েছে। মূলত: কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের নজরুল এনডোওমেন্ট কমিটি, নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি ও নজরুল একাডেমী অব ইউএসএ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসের বেলোজিনো পর্টি হলে আয়োজিত ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠানমালার মধ্যে থাকবে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রি অতিথিদের মধ্যে থাকবেন এশিয়ান এন্ড এশিয়ান আমেরিকান স্টাডিজ ইন্সটিটিউট’র পরিচালক এবং নজরুল এনডোওমেন্ট কমিটি অব ইউসিওএনএন’র চেয়ারম্যান প্রফেসর ড. ক্যাথি স্কলন্ড-ভিয়ালস, এশিয়ান এন্ড এশিয়ান আমেরিকান কালচারাল সেন্টারের পরিচালক অ্যাঞ্জেলা রোলা, হিউম্যান রাইটস ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. গ্লিন মিটোমা, চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ, ‘কাজী নজরুল ইসলাম : দ্যা ভয়েস অব পয়েট্রি এন্ড দ্যা স্ট্রাগল ফর হিউম্যান হোলনেস’ গ্রন্থের লেখক প্রফেসর ড. উইন্সটন ই ল্যাগলী এবং নজরুল গবেষক, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বর্ণার্ড কলেজের এশিয়ান এন্ড মিডল ইস্টার্ন কালচারাল স্টাডিজ-এর প্রফেসর ড. রাসেল ফিল ম্যাকডেরমট।
কানেটেকাট বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলাম চেয়ার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা বাংলাদেশী-আমেরিকান সৈয়দ টিপু সুলতান ইউএনএ প্রতিনিধিকে জানান, এই উদ্যোগে নজরুল ভক্ত দেশী-বিদেশী সকল মহলের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এজন্য আয়োজিত তহবিল সংগ্রহের অনুষ্ঠানের জন্য জনপ্রতি ১০০ ডলার অনুদান ধার্য্য করা হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ স্পন্সরশীপ অনুদান প্রদানের ব্যবস্থা। এরমধ্যে রয়েছে ব্রঞ্জ স্পন্সর ৫০০ ডলার, সিলভার স্পন্সর ১,০০০ ডলার, গোল্ড স্পন্সর ৫,০০০ ডলার, ডায়মন্ড স্পন্সর ১০,০০০ ডলার এবং প্লাটিনাম স্পন্সর ২০,০০০ ডলার। সংশ্লিষ্ট স্পন্সরগণ অতিথিদের সাথে অংশগ্রহন করার সুযোগ পাবেন। সকল অনুদান সস্পূর্ণ আয়করমুক্ত।
সৈয়দ টিপু সুলতান জানান, স্পন্সরকারীদের নাম কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ে রেজিষ্ট্রিভুক্ত থাকবে, তাদেরকে বিশ্ববিদ্যায় থেকে সম্মাননা প্ল্যাক প্রদান ও সম্মাননা পত্র প্রদান করা হবে। নজরুল চেয়ার প্রতিষ্ঠার জন্য আয়োজিত তহবিল সংগ্রহ অনুষ্ঠানটি সফল করার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV