টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র সাধারণ সভা ৭ জানুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র এক বিশেষ সভা গত ৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউর স্টার কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান অমিনুর রহমান। সভা পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মো: তারিকুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামসুজ্জামান খান, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম জঙ্গী, মিজানুর রহমান খান আপেল, সোলায়মান খান, জাহাঙ্গীর হোসেন, মীর লিতু আলম, ওসমান গণি, মো: সেলিম, বেলায়েত, এরিনা খানম প্রমুখ।
বাংলাদেশ জাতীয় সংসদের আগামী নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুলতান মাহমুদ সহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা টাঙ্গাইল সোসাইটিকে কমিউনিটির অন্যতম মডেল সংগঠনে পরিণত করার উপর গুরুত্বারোপ এবং সংগঠনের তহবিল গঠন, কবর স্থান ক্রয়, ২০১৮-২০১৯ সালের জন্য নতুন কমিটি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় আগামী ৭ জানুয়ারী টাঙ্গাইল সোসাইটির সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকলে শ্লোগান তোলেন ‘টাঙ্গাইলবাসী ভাই ভাই, মোদের কোন বিভেদ নাই’, ‘মোদের একটাই সংগঠন, টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’।
সভার দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী মাহবুবুল ফিরোজ। তার সাথে সঙ্গীত পরিবেশন করেন শামসুজ্জামান খান ও আলম।
সভাপতির বক্তব্যে দেওয়ান আমিনুর রহমান সকল ভেদাভেদ ভুলে সকল প্রবাসী টাঙ্গাইলবাসীকে ঐক্যদ্ধ থাকা এবং সংগটনকে শক্তিশালী করার আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর