নিউইয়র্কের দরিদ্র পরিবারের স্কুল-শিক্ষার্থীদের সহায়তা দেবে অপটিমিস্টস্
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের দরিদ্র পরিবারের স্কুলগামী শিক্ষার্থীদের স্কুল সাপ্লাই সংগ্রহে সহায়তা করবে দি অপটিমিস্টস্। পর্যাপ্ত স্কুল সাপ্লাইয়ের অভাবে যেসব শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হয়, সেসব শিক্ষার্থীদেরকে সহায়তাদানের এ সহায়তা কর্মসূচি এবারই প্রথম হাতে নিয়েছে দি অপটিমিস্টস্।
যেসব পিতামাতা এ কর্মসূচি থেকে সহায়তা পেতে আগ্রহী, তাদেরকে ২৫ ডিসেম্বরের মধ্যে 7017 37th Ave # 1, Jackson Heights, NY 11372 ঠিকানায় অপটিমিস্টস্-এর প্রেসিডেন্ট ড. ফেরদৌস খন্দকারের ক্লিনিকে সন্তানের (১) স্কুল আইডি বা রিপোর্ট কার্ড এবং (২) বৈধ মেডিকেইড কার্ড বা সাম্প্রতিক ট্যাক্স রিটার্নের কপি নিয়ে যোগাযোগ করতে হবে।
এ বছর প্রথমবারের মত কর্মসূচিটি শুধু কুইন্সে চালু হলেও আশা করা হচ্ছে আগামীতে এটি নিউ ইয়র্কের অন্যান্য এলাকাতেও বিস্তৃত হবে। এ ব্যাপারে অপটিমিস্টস্ আমাদের কম্যুনিটির সবার আন্তরিক সহায়তা কামনা করছে।অপটিমিস্টস্-এর স্কুল সাপ্লাই সহায়তা কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা [email protected] ঠিকানায় ইমেইল করতে বা 718-278-4953 নম্বরে ফোন করতে পারেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ