Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের এ্যাড এ্যান্ড টেক এর বার্ষিক অ্যাচিভমেন্ট সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: December 8, 2017 | 6:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম আই.টি. স্কুল এ্যাড এ্যান্ড টেক এর বার্ষিক এ্যচিভমেন্ট সেমিনার গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এই স্কুলটিতে আই.টি. বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটির প্রেসিডেন্ট আই.টি স্পেশালিষ্ট মির্জা হুদার নেতৃত্বে পরিচালিত এ স্কুল থেকে এপর্যন্ত ৬৫০ জন শিক্ষার্থী উচ্চ বেতনে চাকুরী পেয়েছেন। তারা বার্ষিক ৯০ হাজার ডলার থেকে ১২৫ হাজার ডলার বেতনে চাকুরী করছেন।

কম্যুনিটির পরিচিত মুখ খান শওকত এর উদ্যোগে এখানেই প্রতিমাসের ১ম রোববারে বিনামূল্যে জব সেমিনার অনুষ্ঠিত হয়। ২০০২ সাল থেকে খান শওকত যে জব সেমিনার পরিচালনা করেছেন এপর্যন্ত গত ১৬ বছরে ১০৫টি সেমিনার করেছেন, তার ভেতর প্রায় অর্ধশত সেমিনার এই স্কুলটিতে অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড এ্যান্ড টেক এর প্রেসিডেন্ট মির্জা হুদা। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল এর অনুপস্থিতিতে ভাইস কনসাল জনাব আসিব আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আসদিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ মির্জা হুদা। বক্তব্য রাখেন ড: আইয়ুব হোসেন, বিশিষ্ট রিয়েল ইষ্টেট ব্যবসায়ী আনোয়ার হোসেন মুকুল, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি কম্যুনিটি লীডার আ: রহিম হাওলাদার, কম্যুনিটি লীডার খান শওকত, বাল্টিমোর-মেরিল্যান্ড এর বিশিষ্ট ব্যবসায়ী নাজির উল্লাহ, আব্দুস সোবহান, এইচ রকিবুজ্জামান এবং মোস্তফা জামাল। গত ১ বৎসরে এই প্রতিষ্ঠান থেকে যারা উচ্চ বেতনে চাকুরীতে যোগদান করেছেন সেসকল সফল শিক্ষার্থীদেরকে সম্বর্ধনা দেয়া হয়।

তারা হলেন:পিংকী শাহ্, রায়হান আক্তার, মৌটুসী পাল, মেলভিন জেমিনেজ, তাহমিনা রহমান (হিরা), মনোজ ধাকাল, নাজিয়া নুসরাত, নাজিব মালিক, রিয়াজ হোসেন রাজ, মো. মনি রহমান, তানিয়া সুলতানা, শ্যামা সেলিম, জহিরুল ইসলাম, নূরে আলম তুহীন, সুনিল রায়, মাকসুমুল হাকিম, শিরিন ইসলাম, হুমাউন কবীর, হাসিনা খান এবং নূর মজুমদার। সবশেষে স্থানীয় শিল্পীদের কণ্ঠে সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয় এবং খান শওকত এর আকর্ষনীয় যাদু প্রদর্শনীর পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV