যুক্তরাষ্ট্রে এক মাসে ২ লক্ষ ২৮ হাজার কর্মসংস্থান বেড়েছে : বাস্তবে রূপ নিচ্ছে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত মাসে প্রায় ২ লক্ষ ২৮ হাজার কর্মসংস্থান বেড়েছে। এর ফলে বেকারত্বের হার কমে ৪.১ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে, যা গত ১৭ বছরের ইতিহাসে সবচেয়ে কম। শুক্রবার এমনই তথ্য দিয়েছে এবিসি নিউজ।
সরকারি রিপোর্ট থেকে জানানো হয়েছে, অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। গত ছয় মাসে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ হারে বাড়ছিলো, যা ২০১৪ সালের পর সবচেয়ে বেশি।
ইতোমধ্যে ২০০০ সালের পর ভোক্তা আস্থা চূড়ায় পৌঁছেছে এবং ৮৬ সপ্তাহ একটানা কর্মী নিয়োগ দিয়েছে মার্কিন কোম্পানিগুলো।
অনেক ক্ষেত্রেই দেখা গেছে, অভিজ্ঞ লোকবলের সংখ্যা কম থাকায় কোম্পানিগুলো অনভিজ্ঞ কর্মীদেরকেই বেশি নিয়োগ দিচ্ছে। এই লোকবল নিয়োগ এবং বেকারত্বের হার কম হওয়াতে কর্মীদের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের তুলনায় এ বছর সকল কর্মসংস্থানে অন্তত ২.৫ শতাংশ বেতন বেড়েছে।
হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসায় কর্মীদের ঘণ্টাপ্রতি বেতন অন্তত ৩.৮ শতাংশ বেড়েছে।
গত বছরেও লোকবল নিয়োগের হার কম ছিল। ২০১৬ সালের প্রথম দিকে প্রতি মাসে প্রায় ১ লক্ষ ৮৭ হাজার কর্মী নিয়োগ করা হলেও এই সংখ্যা কমে প্রতি মাসে ১ লক্ষ ৭৪ হাজারে গিয়ে দাঁড়ায়।
২০১৬ সালের নির্বাচনী প্রচারনাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি মার্কিনীদের জন্যে কর্মসংস্থান তৈরি এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের সর্বোচ্চ স্থান ধরে রাখার জন্যেও দিয়েছিলেন প্রতিশ্রুতি। সূত্র : এবিসি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ