জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সময় ট্রাম্প কি অসুস্থ ছিলেন?
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সময় ট্রাম্প কি অসুস্থ ছিলেন? বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঠোঁট আড়ষ্ঠ হয়ে আসছিল। এ নিয়ে পশ্চিমা মিডিয়ায় বেশ লেখালেখি হচ্ছে। বলা হচ্ছে, ওই সময় প্রেসিডেন্ট ট্রাম্প কি সুস্থ ছিলেন কিনা! বিষয়টি হোয়াইট হাউজ পর্যন্তু গড়িয়েছে। তাই হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, তিনি মেডিকেল চেকআপ করাবেন। আগামী বছরই ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে মেডিকেল চেকআপ করাবেন। এরপর রিপোর্টে কি আসে তা জনসমুক্ষে প্রকাশ করা হবে। বুধবারের পরের দিন বৃহস্পতিবার সমালোচনার জবাবে এমন কথা বলেছে হোয়াইট হাউজ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, বুধবার ইসরাইল বিষয়ক ঘোষণা যখন দেন তখন ট্রাম্পের ঠোঁট ছিল অধিকতর শুষ্ক। শব্দের উচ্চারণগুলো আটকে যাচ্ছিল। ফলে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা জড়িত তারা তার স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেন। তারা মনে করেন ট্রাম্পের দাঁতে অথবা শারীরিক অন্য কোনো সমস্যা আছে। ফলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স সামনে আসেন বৃহস্পতিবার। তিনি বলেন, ট্রাম্পের ঠোঁট শুধুই শুকিয়ে গিয়েছিল। এতেই সমস্যাটা হচ্ছিল। এর চেয়ে বেশি কিছু না। সারাহ স্যান্ডার্স আরো বলেন, আগামী বছরের প্রথম দিকে তার শারীরিক পরীক্ষার নির্ধারিত সময় রয়েছে। তাতে যা যা তথ্য পাওয়া যাবে তার সবটাই জনগণকে জানানো হবে। উল্লেখ্য, ৭০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট নির্বাচিত জন ট্রাম্প। এখন তার প্রেসিডেন্সির বয়স প্রায় এক বছর। এখন প্রায় ৭১ বছর বয়সে দাঁড়িয়ে তিনি। তবে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য দেন নি তিনি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ