Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে জাতিসংঘ : রাষ্ট্রদূত নিকি হিলি

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: December 9, 2017 | 9:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হিলি বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে জাতিসংঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানি হিসেবে ঘোষণা করার পর চারদিকে সমালোচনার ঝড় ওঠে।।জাতিসংঘও তার সমালোচনা করলে জাতিসংঘের এক জরুরি বৈঠকে নিকি হিলি বলেন, জাতিসংঘ শান্তি প্রক্রিয়াড নেতিবাচক শক্তি হিসেবে কাজ করছে। তিনি জাতিসংঘের আরো সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘ কোনো ভূমিকাই রাখেনি, বরং, তাতে বিঘœ ঘটিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজামেলকে ইসরালের রাজধানি এবং মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার ঘোষণা দেন গত বুধবার। এতে করে ফিলিস্তিনিরা বিক্ষোভে ফেটে পড়ে। বিশ্বের আরো অনেক দেশও এর সমালোচনা করে। তবে সৌদি-আরব ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য অনুরোধ করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এরকম কিছু খবর ছড়িয়েছে। নিকি হিলি তার বক্তব্যে আরো বলেন, বিশ্বের সব সব দেশেই, স্বাগতিক দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস থাকে, ইসরায়েলও এর ব্যতিক্রম হবে না। তেল আবিবে মার্কিন দূতাবাস আছে, কিন্তু, প্যালেস্টাইনের তো রাষ্ট্র হিসেবেই স্বীকৃতি নেই। মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়ার মানে এই না যে যুক্তরাষ্ট্র তাদের সীমান্ত বা দেশের ওপর কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু, ফিলিন্তিনি জনগণের দাবি মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়ার মানে হচ্ছে দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের পথ একেবারে বন্ধ করে দেয়া। তাই মনে করে জাতিসংঘও। আল জাজিরা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV