নিউইয়র্কে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ, সন্দেহভাজন ‘বাংলাদেশি’
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ম্যানহাটনের ‘ফোর্টি টু স্ট্রিট ও এইটথ এভিনিউতে’ অবস্থিত পোর্ট অথরিটি বাস টার্মিনালে এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে আহত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আকায়েদ উল্লাহ নামের ওই সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি বলে নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়, বিস্ফোরণে ওই আটককৃত ব্যক্তি ছাড়া আরও চার ব্যক্তি আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। গুরুতর আহত আকায়েদ উল্লাহকে এখন বেলেভু হাসপাতালে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিস্ফোরণে তার হাত ও পেটের কিছু অংশ পুড়ে গেছে।। এদিকে দ্য নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে,সম্প্রতি একটি বৈদ্যুতিক কোম্পানিতে কাজ করছিলেন আকায়েদ। সেখানে তার ভাইও কাজ করতেন। জঙ্গি গোষ্ঠী আইএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাস টার্মিনালে বাড়িতে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে আকায়েদ উল্লাহ। এতে সে নিজেই সবচেয়ে বেশি আহত হয়েছে। তার পরিচয় দেয়া হয়েছে, তিনি ব্রুকলিনের বাসিন্দা। পুলিশ বলছে, ২৭ বছরের এই ব্যক্তি বাংলাদেশি সাত বছর আগে নিউইয়র্কে আসেন। এদিকে এনবিসিতে প্রকাশিত খবর অনুসারে, এফবিআইয়ের সন্ত্রাসবাদ সম্পর্কিত যৌথ টাস্কফোর্স ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, আকায়েদ উল্লাহর নিউইয়র্ক শহরে ট্যাক্সি ও লিমোজিন গাড়ি চালানোর লাইসেন্স ছিল। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ওই লাইসেন্সের মেয়াদ ছিল। ২০১৫ সালের মে মাসের পর ওই লাইসেন্স আর নবায়ন করা হয়নি।
নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেমস ও’নিলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আকায়েদ উল্লাহ যে বিস্ফোরকটি ব্যবহার করেন, সেটি তার শরীরে লাগানো ছিল। জেমস ও’নিল বলেন, বিস্ফোরকে ব্যবহৃত প্রযুক্তি উচ্চমানের ছিল না। তার কাছ থেকে বিভিন্ন ধরনের তার ও ডিভাইস জব্দ করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স নিজের টুইটার পোস্টে জানিয়েছেন, বিস্ফোরণের এ ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর