Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট সিনেটর পদে লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার আহ্বান : বাংলাদেশী-আমেরিকানদের ফান্ড রেইজিং

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: December 11, 2017 | 8:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেট সিনেটর পদে এসেম্বলিম্যান লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশী-আমেরিকানরা। নিউইয়র্ক স্টেট সিনেটর প্রার্থী ও এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর বর্তমান এসেম্বলিম্যান লুইস সেপুলভেদার সমর্থনে গত ১০ ডিসেম্বর রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত ফান্ড রেইজিং অ্যান্ড ডিনার রিসেপশান থেকে এ আহ্বান জানান হয়। ব্রঙ্কসের হোয়াইট প্লেইন রোডের একটি অভিজাত রেষ্টুরেন্টে ফ্রেন্ডস অব লুইস সেপুলভেদা’র আয়োজনে এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ও পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সালের সহযোগিতায় এ ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত আলী, সেক্রেটারী নজরুল হক, এটর্নী এলেন কাস, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, মিলিনিয়াম টিভি ইউএসএ’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা নূর, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রথম আলো উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি শাহেদ আলম, পুলিশ অফিসার আমিনুর রহমান শাওন, কমিউনিটি এক্টিভিস্ট সারেয়ার জাহান লাহিন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, রিয়েলেটর ইনভেস্টর আবিদুর রহমান, রিয়েলেটর ইনভেস্টর শাহরিয়ার কবির, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের কামাল উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল তিতুমির, আব্দুর রউফ, রাশেদ মজুমদার, পলি শাহিনা, নাসির উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে লুইস সেপুলভেদা তাকে অকুন্ঠ সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি বাংলাদেশীদেরই একজন। নির্বাচিত হলে বাংলাদেশ ভ্রমনে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। লুইস সিপুলভেদা বাংলাদেশী কমিউনিটিকে তার অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যাহিত করে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তার সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকসহ বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, বাঙালী কমিউনিটির কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে খ্যাত এসেম্বলীম্যান লুইস সেপুলভেদার পাশে বাংলাদেশী-আমেরিকানরা সব সময় থাকবে।
বক্তারা আগামী নির্বাচনে সিনেটর পদে লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, আগামী বছরের ৬ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ থেকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে লুইস সেপুলভেদার নির্বাচন করার কথা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV