Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক পুলিশকে যা বলেছে আকায়েদ : মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: December 12, 2017 | 8:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সন্ত্রাসী হামলার পর হামলাকারী আকায়েদ উল্লাহকে (২৭) চিকিৎসা দেয়া হচ্ছে বেলেভু হাসপাতালে। অন্যদিকে তদন্তকারীরা তার সম্পর্কে তথ্য জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এমন জিজ্ঞাসাবাদে আকায়েদ উল্লাহ অনেক তথ্য দিয়েছে। বলেছে, অনলাইনেই সে শিখেছে বোমা বা বিস্ফোরক কিভাবে বানাতে হয়। এরপর এক সপ্তাহ আগে সে ‘পাইপ বোমা’ বানায়। তবে এসব বোমা সে তার বাসায় বানিয়েছিল নাকি কর্মক্ষেত্রে তৈরি করেছিল তা নিয়ে দ্বিমত রয়েছে। এক এক সংবাদ মাধ্যম এক এক রকম তথ্য দিচ্ছে।  এরই মধ্যে তার  মাতা ও এক ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে নিউ ইয়র্ক পুলিশ। হামলার পর ব্রুকলিনের ফ্লাটল্যান্ডের বাড়িতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় আশপাশের লোকজনকে। এক পর্যায়ে স্কার্ফ পরা একজন নারীকে পুলিশের সঙ্গে দেখা যায়। ধারণা করা হয়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যাচ্ছে। দেখা যায়, ওই নারীর দু’পাশে দু’জন পুলিশ অফিসার। তাকে তারা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একটি গাড়ির দিকে। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায় নি। আকায়েদ উল্লাহর আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদের পর পুলিশকে দেখা যায় ওশিন পার্কওয়েতে কেনসিংটন এলাকায় আরেকটি বাড়িতে। ওদিকে পুলিশের সোয়াত টিম প্রতিবেশী বা প্রত্যক্ষদর্শীদের তথ্য দিয়ে রহস্য উদ্ধারে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে। নিউইয়র্ক পুলিশ বলেছে, তারা আকায়েদ উল্লাহর সঙ্গে যোগাযোগ ছিল এমন তিনটি বাড়িতে সার্চ ওয়ারেন্ট জারি করেছে। এর মধ্যে দুটি বাড়ি হলো কেনসিংটনে। একটি ফ্লাটল্যান্ডে। আকায়েদ উল্লাহ একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করত। ভাইয়ের সঙ্গে ওই প্রতিষ্ঠানে দেখা গেছে তাকে কাজে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ