সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত বাংলাদেশি আকায়েদ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ম্যানহাটনে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশি আকায়েদ উল্লাহকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ এ কথা জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, আজ নিউইয়র্ক পুলিশের দপ্তর এক টুইটবার্তায় জানিয়েছে, অবৈধ অস্ত্র রাখা, সন্ত্রাসবাদে সমর্থনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সন্ত্রাসের হুমকি তৈরির অপরাধে আকায়েদকে অভিযুক্ত করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আকায়েদ তদন্তকারীদের বলেছেন, তিনি ইউরোপে বড়দিনকে ঘিরে চালানো সন্ত্রাসী হামলা দেখে অনুপ্রাণিত হন। তিনি হামলা চালানোর জন্য জায়গাটি নির্বাচন করেন বাসস্টেশনে দেয়ালে উৎসবের বেশ কিছু পোস্টার দেখে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়াসহ বিভিন্ন স্থানে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে তিনি ওই হামলার পরিকল্পনা করেন বলে স্বীকার করেছেন।
ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে পোর্ট অথরিটি বাসস্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে বোমা হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়েছেন। অন্য তিনজন পথচারী সামান্য আহত হন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ