নিউইয়র্কে সন্ত্রাসবাদী কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশীদের বিক্ষোভ : আত্মঘাতি বিস্ফোরণকারি আকায়েত উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সন্ত্রাসবাদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে ম্যানহাটানে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বাংলাদেশি আকায়েদ উল্লাহর ঘৃনিত বোমা হামলা ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান হয়। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় আত্মঘাতি বিস্ফোরণকারি আকায়েত উল্লাহর। স্থানীয় সময় ১২ ডিসেম্বর মঙ্গলবার রাতে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সমাবেশে যোগ দেয়।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট সারোয়ার জাহান লাহীন, রেজা আবদুল্লাহ, আকসাদ আলী বাবুল, জাকির চৌধুরী, মোঃ মতিন সরকার, এশিয়ান ড্রাইভিং স্কুলের সিইও সাইদুর রহমান লিংকনসহ কমিউনিটির নের্তৃবৃন্দ।
সমাবেশে বক্তারা তাদের উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, আকায়েদ বাংলাদেশি নামের কলঙ্ক। এ ন্যাক্কারজন ঘটনায় বাংলাদেশীদের মান-সম্মান ধূলিস্মাৎ হয়েছে। বাংলাদেশিদের মুখ পুড়েছে ‘কুলাঙ্গার’ আকায়েদের কারণে। হুমকির মুখে পড়েছে প্রবাসী বাঙালিদের জীবন-জীবিকা। গোটা কমিউনিটিতে প্রভাব পড়েছে অপ্রত্যাশিত এ ঘটনায়। বাংলাদেশী কমিউনিটি এ ধরনের ঘৃন্য কাজকে কোনভাবেই মেনে নিতে পারে না। তারা বলেন, এদেশ আমাদের সকলের। এ দেশকে নিরাপদ রাখা আমাদের সকলেরই দায়িত্ব। বক্তারা সস্ত্রাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার পরামর্শ দিয়ে বলেন, সস্ত্রাসীর জায়গা যুক্তরাষ্ট্রের মাটিতে হবে না। এ ধরণের ন্যাক্কারজন ঘটনার পুনঃরাবৃত্তি দেখতে চান না বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা অভিভাবকদের সন্তানদের বেশি করে সময় দেয়ার পরামর্শ দিয়ে বলেন, সন্তানেরা কি করছে, কখন কার সঙ্গে মিশছে, এগুলো খেয়াল রাখতে হবে মা-বাবাদের। এব্যাপারে সচেতন হতে হবে সকলকে। কোথাও অসঙ্গতিপূর্ণ কিছু দেখলে সংশ্লিষ্টদের অবহিত করারও পরামর্শ দেন তারা।
সভাপতির বক্তব্যে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার সমাবেশে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ জাতি ও দেশ হিসেবে সন্ত্রাসের বিষয়ে জিরো টলারেন্সে বিশ্বাসী। সন্ত্রাসকে ঘৃনাভরে প্রত্যাখান করে। তিনি অভিবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, একজন সন্ত্রাসী কেবলই সন্ত্রাসী। সন্ত্রাসীর অন্য কোন পরিচয় থাকতে পারে না। আত্মঘাতি বিস্ফোরণকারি আকায়েত উল্লাহ ‘বাংলাদেশি অভিবাসী’ হলেও সে কিছুতেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। একজন হামলাকারির দায় পুরো কমিউনিটি নিতে পারে না না। অবশ্যই এ সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
সমাবেশে সন্ত্রাস বিরোধী বিভিন্ন লিখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করা হয়। এসময় বিক্ষোভকারীরা সন্ত্রাস বিরোধী সেøাগানে ফেটে পড়েন।
উল্লেখ্য, নিউইয়র্কের ম্যানহাটানে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে পোর্ট অথরিটি বাসস্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে স্থানীয় সময় গত সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বোমা হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশি আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণে আকায়েদ উল্লাহ গুরুতর আহত হন। অন্য তিনজন পথচারী সামান্য আহত হন। এ বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার আকায়েদ উল্লাহকে সন্ত্রাসবাদী কর্মকান্ডের অপরাধে অভিযুক্ত করা হয়েছে মঙ্গলবার।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ