ঐক্যের প্রক্রিয়ায় বিভক্ত নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, সমন্বয় কমিটি সহ নতুন নির্বাচন কমিশন গঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঐক্যর পথে বিভক্ত নর্থ বেঙ্গল ফাউন্ডেশন। এ লক্ষ্যে গঠিত হয়েছে সমন্বয় কমিটি সহ নতুন নির্বাচন কমিশন। চলছে চুড়ান্ত ঐক্যের প্রক্রিয়া। রোববার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের একাংশের নেতৃবৃন্দ এসব তথ্য জানান।
সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশনের ঐক্যের বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। এসময় সভাপতি আতোয়ারুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে অবুল কাশেম বলেন, বিভক্ত নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ঐক্যের ব্যাপারে উভয় পক্ষের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। সেই লক্ষ্যে আজ রোববার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ‘অতোয়ার-কাশেম’ নেতৃত্বাধীন ফাউন্ডেশনের সাধারণ সভা বাতিল করে সাংবাদিক সম্মেলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই গঠন করা হয়েছে নির্বাচন কমিশন সহ ঐক্যের জন্য সমন্বয় কমিটি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন: আসেফ বারী টুটুল (প্রধান নির্বাচন কমিশনার), আব্দুল মতিন, নূরুল ইসলাম সাজু, কামরুজ্জামান কামরুল ও শাহীন আলম (সদস্য)।
অপরদিকে ৫ সদেস্যের সমন্বয় কমিটির সদস্যরা হলেন: একেএম ফজলে রাব্বী, ডা. চৌধুরী মঞ্জুরুল হাসান, রাফেল তালুকদার, নূর ইসলাম বর্ষন ও রুহুল আমীন সরকার।
সাংবাদিক সম্মেলনে শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আতোয়ারুল আলম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ হেলাল উদ্দিন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনে অন্যতম উপদেষ্টা মুহাম্মদ ফজলুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার আসেফ বারী টুটুল, নির্বাচন কমিশনের সদস্য আব্দুল মতিন, নূরুল ইসলাম সাজু, কামরুজ্জামান কামরুল ও শাহীন আলম, সমন্বয় কমিটির সদস্য নূরুল ইসলাম বর্ষন, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, কোষাধ্যক্ষ মির্জা রফিকুল ইসলাম, উল্লাপাড়া সোসাইটির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম হাসান সহ প্রফেসর মিজানুর রহমান, মনিরুল ইসলাম, আফজাল শাহ, মোহাব্বত আলী আকন্দ, তানজিল আহমেদ আরিফ, মোহাম্মদ রুবেল হাসান প্রমুখ।
সব শেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ