নিসচা আন্দলনের ২৪তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন নিউজার্সিতে
মাশুক আহমদ, নিউজার্সি : জননন্দিত চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত জনসচেতনতা মূলক সামাজিক আন্দুলনের সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৪তম প্রতিষ্ঠিাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি শাখা ।গত ১০ ডিসেম্বর রবিবার সন্ধা ৬ টায় প্যাটারসনের নিউ জার্সি হেল্প সেন্টারে সংগঠনের আহবায়ক আবুল কালাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাশুক আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুস্টিত হয়। সংগঠনের সদস্য সুলতান কবির তুহেল এর কোরআন তেলায়াতের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নিউজার্সী পেটারসন সিটি কাউন্সিলের একমাত্র বাংলাদেশী বংশদুত কাউন্সিলর শাহিন খালিক । শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী সদস্য সায়েক হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাউতা ইউনিয়নের কয়েকবারের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব এম এ জলিল, নিসচা নিউজার্সি শাখার প্রধান উপদেষ্টা মোশাররফ আলম,উপদেষ্টা কমিউনিটি এক্টিবিস্ট সৈয়দ জুবায়ের আলী, প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের কমিশনার , নিসচার উপদেষ্টা আবুল হোসেন সুরমান, উপদেষ্টা আব্দুল করিম ফরন, সোনালী এক্সচেঞ্জ প্যাটারসন শাখারম্যানেজার উপদেষ্টা ফারুক এ সিদ্দিকী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন নিউ জার্সির সাধারণ সম্পাদক শাহীন মুহাম্মদ , প্যাটারসনের নিউ জার্সি হেল্প সেন্টারের অন্যতম পরিচালক জুয়েল খালিক. প্যাটারসন সিটির বোর্ড অফ অ্যাডজাস্টমেনট কমিশনার জয়েদ রহিম।
বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচার) নিউজার্সি শাখার যুগ্ন আহ্বায়ক বিশ্বজিৎ দে বাবলু, যুগ্ন আহ্বায়ক আলমগীর খান. সদস্য মিনহাজ আহমেদ, নুরুজ্জামান সুহেল, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফয়েজ আহমেদ, ইমরান হোসাইন, দিপু আহমেদ, শাজাহান হান্নান সাজু, শহিদুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সদস্য খালেদ আহমেদ সাপু, মিন্টু আলী, মুহাম্মদ মাসনুন আহমেদ, শামীম আহমেদ, রুবেল হোসাইন, ময়েজ আহমেদ, মোশাহিদ আলী, ফয়েজ আলী, জাকারিয়া সহ নিরাপদ সড়ক চাই নিউজার্সি শাখার সদস্যবৃন্দ ও বিশিষ্টব্যক্তিবর্গ ।
বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মূলক সামাজিক আন্দোলনের সংগঠন “নিরাপদ সড়ক চাই” নিসচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এর উত্তরুত্তর সাফল্য কামনা করেন এবং নিসচা নিউজার্সি শাখা নিউজার্সিতে বসবাসরত সকলের জন্য প্রয়োজনীয় কোন উদ্যোগ নেয়া হলে সব ধরণের সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার