সন্ত্রাসীরা মানবতার দুশমন : নিউইয়র্কের ব্রুকলিনে প্রতিবাদ সভায় বক্তারা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সন্ত্রাসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যারা সন্ত্রাসের সাথে সম্পর্কিত তারা ইসলাম ও মানবতার দুশমন। নিউইয়র্কের ম্যানহাটনে পোর্ট অথোরিটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটনার প্রতিবাদ কর্মসুচিতে অংশ নিয়ে কমিউনিটির নেতৃবৃন্দ এ সব কথা বলেন। গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ব্রুকলিনে “সচেতন নাগরিক সমাজ” এর ব্যানারে আয়োজিত তাৎক্ষনিক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকল জাতিগোষ্ঠিকে এক ও অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া বর্তমান সময়ের দাবি। সন্ত্রাসীরা কারো বন্ধু হতে পারে না। বহুজাতি জনগোষ্ঠির দেশ আমেরিকা। এখানে সকল জাতির লোকদের সুন্দর সহাবস্থান সারা বিশ্বে প্রশংনীয়। এই দেশে বিভিন্ন কমিউনিটিতে যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ অসম্ভব নয়। শুধু দরকার ঐকান্তিকতা। যারা সন্ত্রাস সঙ্গে জড়িত, তাদের অমানুষ আখ্যায়িত করে বক্তারা বলেন, একজন লোকের জন্য পুরো কমিউনিটি দায়ী হতে পারে না। সন্ত্রাসী সব সময়েই সন্ত্রাসী। তাদের কেউ বন্ধু হতে পারে না। তারা দেশ, সমাজ ও মাবতার দুশমন। সন্ত্রাসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে সন্ত্রাসে কোন স্থান নেই। যারা সন্ত্রাসের সাথে সর্ম্পকিত তারা ইসলামের দুশমন। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নিউইয়র্ক সিটির ম্যানহাটন পোর্ট অথোরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এতে আকায়েদ উল্লাহ (২৭) নামে বাংলাদেশী-আমেরিকান একজনকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। আটক আকায়েদ ব্রুকলিনের অধিবাসী।
এ ঘটনা জানার পরই ব্রুকলিনে বাংলাদেশী অধ্যুষিত এলাকা চার্চ-ম্যাকডোলান্ডে বাংলাদেশী বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন এ সন্ত্রাসী ঘটনার ক্ষোভ, নিন্দা প্রতিবাদ জানিয়ে সমাবেশের আয়োজন করেন। প্রায় ২৫টি সংগঠনের সমন্বয়ে “সচেতন নাগরিক সমাজ” এর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ব্রুকলিন ইসলামিক সেন্টারের ভাইস প্রেসিডেন্ট আবুসামীহাহ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, নিউইয়র্ক সিটি মেয়র অফিস প্রতিনিধি জোসেফ জন, স্থানীয় কাউন্সিলম্যান ব্যাড ল্যান্ডার, মুলধারার নেতা রবার্ট রবিন, সন্দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, বর্তমান সভাপতি আব্দুল হান্নান পান্না, বাংলাদেশ মুসলিম সেন্টারের সেলিম, বায়তুল জান্নাহ মসজিদের ওমর ফারুক, দারুল জান্নাহ মসজিদের কামাল হোসেন, কমিউনিটি লিডার মাহবুবুর রহমান, আব্বাস উদ্দিন দুলাল ও স্বপন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এ প্রজন্মের মারুফ হোসেন।
প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন বাংলাদেশ সোসাইটি ইনক, ড্যাম, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি, সন্দ্বীপ সোসাইটি, বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, দারুল জান্নাহ মসজিদ, ব্রুকলিন ইসলামিক সেন্টার, সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ, গাছুঁয়া, হরিশপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, কালাপানিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ আরো অনেকগুলো সামাজিক ও আঞ্চলিক সংগঠন।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার