Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল’র নতুন কমিটি : সভাপতি মহিউদ্দিন, সম্পাদক জুয়েল

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: December 13, 2017 | 10:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সাধারণ সভায় মহিউদ্দিন দেওয়ায় পুনরায় সভাপতি এবং জুয়েল আহমেদ নতুন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আগামী দুই বছরের (২০১৮-২০১৯) জন্য গঠিত নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ রশীদ রানা। গত ১০ ডিসেম্বর রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত কাউন্সিলের সাধারণ সভায় এই তিন কর্মকর্তার নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে আলোচনার মাধ্যমে গঠন করা হবে। খবর ইউএনএ’র। সিটির জ্যাকসন হাইটসের খাবার বাড়ী রেষ্টুরেন্টের চাইনিজে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান। সভা পরিচারণা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। সভায় সংগঠনের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন ফুটবল টিমের ম্যানেজার ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে। উল্লেখ্য, এনিয়ে মহিউদ্দিন দেওয়ান স্পোর্টস কাউন্সিলে তৃতীয়বারের মতো ছয় বছরের মতো সভাপতি হলেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সভায় কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহীম বাদশা সহ উল্লেখ্যযোগ্য কতর্মকতার মধ্যে উপদেষ্টা ছদরুন নূর, আজম চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, আব্দুর নূর বড় ভূইয়া, সহ সভাপতি আব্দুল হাসিম হাসনু ও মিসবাহ অবদীন, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, সদস্য জহির উদ্দিন জুয়েল, আবু তাহের আসাদ, আব্দুল কাদির লিপু, মোহাম্মদ রশীদ রানা, ইয়াকুত রহমান ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আজিমুর রহমান বোরহান, মাসুদুল হক সানু, উপস্থিত ছিলেন।সভায় কউন্সিলের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে কাউন্সিলকে আরো শক্তিশালী এবং ফুটবল লীগ ও টুর্নামেন্ট আরো জনপ্রিয় করে তোলার উপর করার উপর গুরুত্বারোপ করেন। সভায় কাউন্সিলের কর্মকান্ডে আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করতে বিশেষ করে ফুটবল লীগ ও টুর্নামেন্ট উপলক্ষ্যে প্রকাশিত বার্ষিক স্মরণিকায় প্রকাশিত বিজ্ঞাপনের প্রতিশ্রুত অনুদান প্রদান না কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন।
সভা শেষে আলোচনার ভিত্তিতে স্পোর্টস কাউন্সিলের দ্বি-বার্ষিক (২০১৮-২০১৯) নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে উল্লেখিত তিনজনকে সর্বসম্মতিক্রমে মনোনীত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV