নিউইয়র্কে মরহুম এডভোকেট আজিজুল মালীক চৌধুরী স্মারকগ্রন্থ ‘স্মৃতির দিগন্তে’ এর প্রকাশনা অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সমাজসেবায় এক নিবেদিত নাম আজিজুল মালীক চৌধুরী। তিনি ছিলেন একজন সাদা মনের মানুষ। সহজ-সরল জীবন যাপনে অভ্যস্ত। বন্ধু বৎসল আজিজুল মালীক ছিলেন সকলের প্রিয়। তাঁর জীবন কেটেছে মা-মাটি ও মানুষকে ভালোবেসে। কর্মবীর এই মানুষটি বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিশীল কর্মের মাধ্যমে।
গত ১০ ডিসেম্বর রোবার সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশনের কার্যালয়ে আজিজুল মালীক চৌধুরী স্মারক গ্রন্থ ‘স্মৃতির দিগন্তে’ এর প্রকাশনা অনুষ্ঠানে আলোচকরা উপরোক্ত কথাগুলো বলেন। এডভোকেট আজিজুল মালীক চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের আহ্বায়ক অরুন ভূষন দাস এডভোকেট। স্মৃতি পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই কাইয়ূম এডভোকেটের উপস্থাপনায় ও মরহুম আজিজুল মালীকের জামাতা জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ময়নূল হক চৌধুরী হেলালের পরিচালনা ও সার্বিক তত্বাবধানে জমজমাট প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুনামগঞ্জ সমিতির সভাপতি জোসেফ চৌধুরী। স্মারক গ্রন্থ ‘স্মৃতির দিগন্তে’ এর মোড়ক উন্মোচন করেন সম্মানিত আলোচকবৃন্দ। আজিজুল মালীক চৌধুরীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রবন্ধ পাঠ করেন স্মৃতি পরিষদের সদস্য সচিব সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট।
প্রাণবন্ত আলোচনায় অংশ নেন ডিক্সাল ইউনির্ভাসিটি ফিলাডেলফিয়ার প্রফেসর ডাঃ জিয়া উদ্দিন আহমদ, বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমান, বিশিষ্ট লেখক শামসাদ হুসাম, এডভোকেট হোসনে আরা ডালিয়া এমপি, বিশিষ্ট রাজনীতিবিদ শাহাব উদ্দিন, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ফোবানার সাবেক কনভেনার এমাদ চৌধুরী, কানেকটিকান মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন্স ডিস্ট্রিক গর্ভনর ডাঃ শওকত খান, স্বদেশ ফোরাম নিউইয়র্কের সভাপতি অবিনাশ চন্দ্র আচার্য, এডভোকেট নাসির উদ্দিন, এম, সি কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দিন, দক্ষিণ সুরমা কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান চৌধুরী, গীতাকার ও লেখক ইশতিয়াক রুপু, সাংবাদিক সৈয়দ ইলিয়াস খসরু, জালালাবাদ ল’ সোসাইটির সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন, রাজনীতিবিদ হাজী আব্দুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা তোফায়েল আহমদ চৌধুরী, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল নিউইয়র্কের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, বিশিষ্ট সমাজসেবী মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক ব্যাংকার সৈয়দ মুজিবুর রহমান, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি শফিউদ্দিন তালুকদার, জালালাবাদ এসোসিয়েশনের মহিলা সম্পাদিকা সুতপা চৌধুরী, সমাজসেবক গহওর চৌধুরী, সমাজসেবক মোশাহিদ আলী, সাবেক ব্যাংকার আব্দুল মুমিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, সমাজসেবক আলতাফ চৌধুরী (ইসবা) সমাজসেবক নূরুজ্জামান চৌধুরী মানিক প্রমুখ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature