Saturday, 31 October 2026 |
শিরোনাম
বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
সব ক্যাটাগরি

সামরিক বাজেটে প্রেসিডেন্ট ট্রাম্প’র সই : রাশিয়াসহ সাতটি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: December 14, 2017 | 8:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেন সামরিক বাজেটে। এটা ছিল আমেরিকার জন্য রেকর্ড পরিমাণ ৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেট।রাশিয়াসহ সাতটি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট বা এনডিএএ-২০১৮ মঙ্গলবার পাস হলে ট্রাম্প এ বাজেটে সই করেন।
৯ নভেম্বর কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা এ বাজেট অনুমোদন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক খাতের জন্য যে পরিমাণ বাজেট দেয়ার প্রস্তাব করেছিলেন কংগ্রেস তারচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে।
হোয়াইট হাউজে বাজেট পাস অনুষ্ঠানে ট্রাম্প বলেন, প্রতিরক্ষা বাজেট পাসের মাধ্যমে আমরা আমেরিকার পূর্ণ সামরিক শক্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করেছি। ট্রাম্প মঙ্গলবার যে বাজেট পাস করেছেন তা রাশিয়াসহ সাতটি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। বাড়তি বাজেট পাসের ফলে মার্কিন সেনাবাহিনীর জন্য ১৪টি যুদ্ধজাহাজ ও ৯০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনা হবে। বিবিসি, রয়টার্স

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ