মিডিয়া মোঘল মার্ডকের ‘ফক্স’ কিনতে চলেছে ওয়াল্ট ডিজনি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মিডিয়া মোঘল রুপার্ট মার্ডক নিজের প্রভাবশালী মিডিয়া কোম্পানি ‘টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স ’ওয়াল্ট ডিজনি’র কাছে বিক্রি করে দিতে সম্মত হয়েছেন। তার কো¤পানির প্রায় বেশিরভাগ অংশ কিনতে ওয়াল্ট ডিজনিকে গুনতে হবে ৫ হাজার ২৪০ কোটি ডলার। ৮৬ বছর বয়সী মিডিয়া মোঘল রুপার্ট মার্ডকের অর্ধ-শতাব্দীরও বেশি সময় ধরে তার মিডিয়া সা¤্রাজ্যের বিস্তার ঘটাচ্ছিলেন। ডিজনি’র সঙ্গে তার চুক্তির বাস্তবায়ন হলে নতুন রূপ ধারণ করবে মার্ডকের মিডিয়া সাম্রাজ্য। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, টিভি চ্যানেল ‘স্কাই’-এ ফক্সের ৩৯ শতাংশ শেয়ার ও ফক্স ফিল্ম স্টুডিও ক্রয় চুক্তির আওতার মধ্যে পড়বে। তবে খবর ও খেলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ফক্সের অধীনেই থাকবে। এগুলো নিয়ে নতুন একটি কোম্পানি গঠন করা হবে। তিনি ২১ বছর বয়সে বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি অস্ট্রেলিয়ান পত্রিকাকে বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কংগ্লোমেরাটগুলোর একটিতে পরিণত করেছেন। নতুন কোম্পানি কেনার পরিবর্তে নিজের কোম্পানি বিক্রি করার বিষয়ে মার্ডকের সিদ্ধান্ত বিশ্ববাসীর কাছে অনেকটাই অপ্রত্যাশিত। ধারণা করা হচ্ছিল, তিনি নিজের দুই ছেলে জেমস ও লাচলানের কাছে হস্তান্তর করবেন ব্যবসা।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার