নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি’র ২৭ বছরে বাংলাদেশে মিলিয়ন ডলার ব্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি নাবিক ২৬ বছর ধরে বাংলাদেশে আর্ত-মানবতার সেবায় কাজ করছে, গত ১০ই ডিসেম্বর রবিবার নিউইর্য়কের ওর্য়াল্ড ফেয়ার মেরিনা মিলনায়তনে নাবিকের ২৬ বছর পুর্তিতে নিউইর্য়ক বার্ষিক অনুষ্ঠানে নাবিক প্রেসিডেন্ট ডা. পিয়ার এম ইনাম এর সভাপতীত্বে ও শাহিদ রহমান এর পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মদীনা মসজিদ ইমাম আবু সুফিয়ান। আর্তমানবতার সেবায় বাংলাদেশের পাশে থেকে নাবিক-কে সহযোগিতা করায় ম্যানহাটন মদীনা মসজিদ, জ্যামাইকা মুসলিম সেন্টার, দারুস সালাম জামে মসজিদ, উডহেভেন জামে মসজিদ, বায়তুল গাফফার জামে মসজিদ, বেলিজেনো পার্টি হল, হামজা মসজিদ, হিলসাইড ইসলামিক সেন্টার ও ইসলামিক দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ-কে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন প্রেসিডেন্ট ডা. পিয়ার এনাম ও ডা. আবু বকর আহমেদ।
সাম্প্রাতিককালে রোহিঙ্গা সাহায্যে নাবিক প্রায় তিন লক্ষাদিক ডলার স্বাস্থ্য, খাদ্য ও সেবামূলক কাজে অনুদান ব্যয় করেছে বলে উপস্থাপক উল্লেখ করেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতেই আল মামুর স্কুল, রাইজিং স্টার স্কুল ও আইডিয়াল স্কুলের প্রধানদের হাতে বাৎসরিক স্কলারশীপ অর্থের নেক তুলে দেয়া হয়।
নাবিকের কর্মকান্ডের মধ্যে হাসপাতাল কার্যক্রম, নিরাপদ নারীকেন্দ্র, স্কুল, আত্ম কর্মসংস্থান, সুদ বিহীন বিনিয়োগ, সিডর এলাকায় পূর্ণবাসন, রোহিঙ্গা সাহায্যের তথ্যচিত্র ও বিবরণ তুলে ধরেন নাবিক প্রেসিডেন্ট ডাঃ পিয়ার এনাম।
সম্ভাবনাময় বাংলাদেশী শীর্ষক প্রতিবেদন তুলে ধরেন ম্যাসাচুসেটস ইউনির্ভাসিটির এক্সিকিউটিভ ভাইস চ্যাঞ্জেলর বিজ্ঞানী প্রফেসর ড. মুহাম্মদ আতাউল কারিম। বক্তব্য রাখেন মুসলিম কম্যিউনিটি নেটওয়ার্ক প্রেসিডেন্ট ড. দেবী আল মুনতাসির। উৎসাহমূলক বক্তব্য ইসনা ভাইস প্রেসিডেন্ট ড. আলতাফ হোসাইন ও দোয়া মুনাজাত করেন ইমাম শামসী আলী। অনুষ্ঠানে নিউইয়র্ক চ্যাপ্টরের কর্নেল (অব:) মাহবুব, কামরুল আহসান, আকতাব আহমেদ, আব্দুল আজিজ ভূইয়া, মুহিবুর রহমান, মিসবাহ মাহমুদ ও এক্সিকিউটিভ ডাইরেক্টর ফজলে এলাহী।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার