Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যৌন নির্যাতনে অভিযুক্ত কেনটাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান প্রতিনিধি ড্যান জনসন’র ‘আত্মহত্যা’

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: December 15, 2017 | 7:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যৌন নিগ্রহের অভিযোগের মুখে থাকা যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান প্রতিনিধি ড্যান জনসন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার বন্দুকের একটি গুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কেনটাকির বুলিট কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা ডেভ বিলিংস। খবর বার্তা সংস্থা রয়টার্স, বিবিসির।

৫৭ বছর বয়সী জনসনের বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। প্রতিনিধি জনসন কেনটাকির লুইভেল এলাকার ‘হার্ট অব ফায়ার’ গির্জারও নেতা ছিলেন। সোমবার কেনটাকি সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে জনসন চার্চের এক কিশোরী সদস্যকে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে ওই নারী জানান, ২০১৩ সালে নিজের বাড়ির বেইসমেন্টে জনসন তাকে যৌন নির্যাতন করেছিলেন। পরদিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ অস্বীকার করেন জনসন। তার সংবাদ সম্মেলনের খবর ব্যাপক প্রচারণা পায়।

কিন্তু বুধবার সন্ধ্যায় লুইভেলের কাছে মাউন্ট ওয়াশিংটনের নির্জন একটি অংশে নিজ গাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বন্দুকের একটি গুলিতে জনসনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছেন ময়নাতদন্তকারী কর্মকর্তা বিলিংস। ওই দিনই স্থানীয় সময় ৫টার অল্পক্ষণ আগে তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজ পরিবারের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, ১৬ বছর ধরে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন তিনি এবং ‘এই অসুস্থতা তার জীবনকে শেষ করে দিচ্ছে’। বৃহস্পতিবার তার লাশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন বিলিংস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ