প্রিন্স হ্যারি-মার্কিন অভিনেত্রী মেগানের বিয়ে ১৯ মে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান ম্যারকেলের বিয়ে হবে আগামী বছরের ১৯ মে। কেনসিংটন প্যালেস আজ এ রাজকীয় বিয়ের ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান গত মাসে তাঁদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। তাঁর এও জানান, উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তাঁদের বিয়ে হবে। ২০১৬ সাল থেকে হ্যারি ও মেগান চুটিয়ে প্রেম করে আসছেন।
গত মাসে হ্যারি-মেগানের বাগদানের ঘোষণার পর প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস এক বিবৃতিতে বলেন, তিনি তাঁর সন্তানের বিয়ের খবর সবাইকে ‘জানাতে পেরে আনন্দিত’। রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর ‘পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা’ প্রাথমিকভাবে বাগদানের বিষয়টি জানতেন। লন্ডনে তাঁদের বাগদান অনুষ্ঠিত হয়। বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা জানানো হয় পরে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার