Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দধ্বনির প্রভাতী বর্ষবরণ ১৪ই এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: December 15, 2017 | 5:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জামাইকাস্থ স্টার কাবাব রেস্টুরেন্টে ২য় বারের মতো নিউইয়র্কে ২০১৮ সালের প্রভাতী বাংলা বর্ষবরণ উৎযাপন করার লক্ষ্যে গত ১০ ডিসেম্বর প্রবাসী বিশিষ্টজনদের সাথে নিউইয়র্কের অলাভজনক স্বেচ্ছাশ্রমভিত্তিক সাংস্কৃতিক সংগঠন আনন্দধ্বনির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রভাতী বাংলা বর্ষবরণ’১৮ উৎযাপনের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের মূখ্য নির্বাহী অর্ঘ্য সারথী সিকদার । তাছাড়া সভায় আমন্ত্রিত প্রবাসের বিশিষ্টজন ও আনন্দধ্বনির শুভাকাংখীরা ২০১৮ সালের প্রভাতী বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আরো প্রানবন্ত করার লক্ষ্যে তাঁদের মূল্যবান পরামর্শ প্রদান ও অভিমত তুলে ধরেন ।সভায় সিদ্ধান্ত গৃহীত হয় “ আনন্দধ্ধনি প্রভাতী বর্ষবরণ ১৪২৫” উৎযাপন করা হবে ২০১৮ সালের ১৪ই এপ্রিল, শনিবার সকাল ৭ ঘটিকায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে । আনন্দধ্বনি প্রভাতী বর্ষবরণ ১৪২৫ সফল করার জন্য সভায় প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয় । সভায় কবি ও লেখক ফেরদৌস সাজেদিন, সাংবাদিক আহমদ মাযহার, সাংবাদিক ফাহিম রেজা নুর, কমিউনিটি একটিভস্ট মিনহাজ আহমেদ সাম্মু, শিল্পী অনুপ বড়ুয়া, শিল্পী শাহ মাহবুব, ডাঃ প্রতাপ দাস, মোস্তাফিজুর রহমান, ভাস্কর আকতার আহমেদ রাশা, ডা: উৎপল চৌধুরী, শিল্পী অনুপ দাস, বিষ্ণু গোপ, রনি বড়ুয়া, সাইফুল্লাহ পারভেজ, মানসী হাজরা, ডাঃ আখি মুসতারি, মারুতি প্রমূখ উপস্থিত ছিল।উল্লেখ্য ২০১৭ সালের মধ্য এপ্রিলের শীতের ভোরে প্রবাসী বাঙালীদের সহযোগিতায় আনন্দধ্বনি সব অসম্ভবকে সম্ভব করে দিয়ে রমনার বটমূলের মত আনন্দধ্বনি নিউইয়র্কে অর্ধ শতাধিক শিল্পীর অংশগ্রহনে সফলভাবে প্রথম প্রহরে বাংলা নববর্ষ’১৭ উদযাপন করেছে ছিল যা ছিল উত্তর আমেরিকায় এধরনের প্রথম উদ্যোগ । নিউইয়র্ক, নিউজার্সী, কানিকটিকাট ও পেলসিলভিনিয়ার বিপুল সংখ্যক দর্শক আনন্দধ্বনির এই প্রভাতী বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV