গ্রেটার খুলনা সোসাইটি ইউএসএ’র নয়া কমিটি : সভাপতি মুরারী, সম্পাদক মুনীর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্প্রতি হয়ে গেল গ্রেটার খুলনা সোসাইটি অফ নর্থ আমেরিকা ইউএসএ-এর নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে পূর্বেই প্রধান নির্বাচন কমিশনার ডা: মাসুদ রহমান এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়। উক্ত নির্বাচন কমিশনে ছিলেন শাহ নেওয়াজ, সৈয়দ এনায়েত আলী, শেখ আনসার আলী, পারভীন সুলতানা রতœা, জিয়াউর রহমান লিটু এবং মোস্তফা আল আমিন রাসেল। নির্বাচন কমিশনর গত ১২ নভেম্বর রবিবার শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। গত ৪ ডিসেম্বর খাবার বাড়ির পালকি সেন্টার হলে সোসাইটির নূতন কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। ২৯ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডা: মাসুদ রহমান।
গ্রেটার খুলনা সোসাইটিতে ২০১৮-২০১৯ মেয়াদের জন্য নির্বাচিতরা হলেন- সভাপতি মুরারী মোহন দাস, সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সহ-সভাপতি ইসমত জাহান পলি, শাহজাহান দুলাল, শেখ নওশাদ আকতার, এস এম সিরাজুল ইসলাম এবং শেখ হাসান আলী, সাধারণ সম্পাদক সরদার মুনীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক খন্দকার মুরাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পপি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা চৌধুরী, আইটি সম্পাদক শেখ আল আমিন. কার্যনির্বাহী কমিটিতে আছেন ফারুকুল ইসলাম, আনসার আলী, সৈয়দ এনায়েত আলী, মোস্তফা আল আমিন রাসেল, শেখ সেকান্দার আলী, শিমূল সাহা, মোসাম্মাৎ লিপি, জামাল উদ্দিন, শেখ নুহুল আলম, শেখ শহিদুল ইসলাম। গ্রেটার খুলনা সোসাইটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ডা: মাসুদ রহমান, সিনিয়র উপদেষ্টা: শাহ নেওয়াজ, এছাড়াও উপদেষ্টা কমিটিতে আছেন: আসাদুল ইসলাম, পারভীন সুলতানা রতœা, জিয়াউর রহমান লিটু এবং ফজলে করিম। ৪ ডিসেম্বর খাবার বাড়ির পালকি সেন্টার হলে অনুষ্ঠিত সভায় নব নির্বাচিত কমিটির অভিষেক আগামী ১৪ জানুয়ারী ২০১৮ তারিখ “গুলশান টেরেস”-এ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, এবং সে লক্ষ্যে অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য শেখ আনসার আলীকে আহবায়ক এবং মোস্তফা আল আমিন রাসেল ও খন্দকার মুরাদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়।
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার