নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির বিজয় দিবস অনুষ্ঠানে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম :: প্রবাসের বৃহত্তম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আসকা পার্টি সেন্টারে আলোচনা সভা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার
এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী ৫জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী এবং সাহিত্য সম্পাদক ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল খালেক এবং গীতা থেকে পাঠ করেন শুভংকর গাঙ্গুলী। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নাদির এ আইয়ুব। অন্যদের মধ্যে
আলোচনায় অংশ নেন সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার কাজী আজহারুল হক মিলন, আলী ইমাম শিকদার, অধ্যাপক দেলোয়ার হোসেন ও আব্দুল হাসিম হাসনু, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মূলধারার রাজনীতিক
মোহাম্মদ এন মজুমদার ও আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা আবু কায়সার, কমিউনিটি এক্টিভিস্ট ফরিদা ইয়াসমীন, মোহাম্মদ শামীম মিয়া, শাহেদ আহমেদ, আহবাব হোসেন খোকন, সিরাজুল ইসলাম খান, কাওসার আহমেদ, আমিনুর রহমান শাওন, হাজী খবির উদ্দিন ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
এছাড়াও সোসাইটির কর্মকর্তাদেরর মধ্যে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, কার্যকরী সদস্য ও বিজয় দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী মোহাম্মদ সাদী মিন্টু প্রমুখ। কবিতা আবৃত্তি করেন মাকসুদা আহমেদ ও পলি শাহীনা প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ৫জন বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে সম্মানিত করা হয়। সম্মানিত মুক্তিযোদ্ধারা হলেন : কাজী আজহারুল হক মিলন, আলী ইমাম শিকাদার, তোফায়েল আহমেদ চৌধুরী, আবু কায়সার ও আবুল কাশেম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন করেছিল তাদের সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। দেশ স্বাধীনের ৪৭ বছরেও জাতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পায়নি। স্বাধীনতা যুদ্ধে যার যা অবদান তাকে সেই সম্মান দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ণের আহ্বান জানান। বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কামাল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বঙ্কসবাসীর দীর্ঘ দিনের দাবী ভোট কেন্দ্র স্থাপনের আশ্বাস প্রদান করেন।
সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়ের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে সম্মিলিত নৃত্য এবং শিল্পীদের একক সংগীত পরিবেশনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। নৃত্য পরিবেশনে বাংলাদেশ একাডেমী অব ফাইন আটর্স-বাফা’র শিল্পীরা অংশ নেয়। অসাধারণ নৃত্য পরিবেশন করে বাফা’র শিল্পীরা। শিল্পীদের মধ্যে ছিল : ফাতিহা, তিষা, কৃষ্ণা, চৈতন্য, অর্পিতা, নিরমা, মৃদুলা, মিথান, আনিকা, সানজিদা, ফাইজা ও ইশানী।
নৃত্য পরিচালনায় ছিলেন অনুপ কুমার দাস। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তাহমিনা শহীদ, বীণা মজুমদার, চন্দ্রা রায়, করীম হাওলাদার, মনিকা রায়, ন্যান্সী খান প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশের হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য ফরাহানা চৌধুরী, মাইনুল উদ্দিন মাহবুব, মোহাম্মদ আজাদ বাকের, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation