বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কস্থ এস্টোরিয়ায় ৩৬ এভিনিউ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ১৭ই ডিসেম্বর রবিবার দুপুরে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা ডাঃ লতিফুর রহমান, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি শাহেদ চৌধুরী।
সভায় আরো বক্তব্য রাখেন জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকে হারিছ উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি খন্দকার আলী নাছিম। জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, জাপার দপ্তর সম্পাদক শফিউল আলম, যুগ্ম দপ্তর সম্পাদক আকতার কবির, জাপার মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, সদস্য আব্দুল মোতালেব, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ফাহিমা রোজী, সাধারণ সম্পাদিকা শাহনাজ বেগম, যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা, জাতীয় যুব সংহতির সহ সভাপতি ইব্রাহিম আলী ও সহ সভাপতি আমির হামজা, চট্টগ্রামের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি নাজিম, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান, মহিলা সদস্য হাসিনা শিরিন প্রমুখ।
সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত ও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যাদের প্রাণের বিনিময়ে আজকে এই আমাদের বিজয় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তরা বলেন, আমাদের এই বিজয় সহজ ভাবে আসেনি, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়। এই বিজয় আমরা বাঙালী জাতিকে সম্মানের সহিত ধরে রাখতে হবে। কেউ কেন আমাদের এই বিজয়কে ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সচেতনভাবে সজাগ থাকতে হবে। দেশ আজ সেই বিজয়ের আনন্দে উল্লাসিত কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের মহান ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আহ্বান নিয়ে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন এবং স্বাধীন সার্বভৌমত্ব এক দেশ বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। কিন্তু আজ অবধি স্বাধীনের স্বাদ বাংলার জনগণ পায় নি।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’