বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ : খালেদাকে গ্রেফতার চায় প্রবাসীরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বিজয় দিবসের প্রত্যাশা পূরণের স্বার্থেই শেখ হাসিনাকে চতুর্থ বারের জন্যে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকলকে ঐক্য গড়তে হবে। একাত্তরের উত্তাল দিনগুলোর মত পরস্পরের সহযোগী হয়ে নৌকা প্রতিকের পক্ষে সুদূর এই প্রবাস থেকে গণজোয়ার তৈরীর জন্যে সোচ্চার থাকতে হবে’-এ আহবান জানিয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী। জাকারিয়া ক্ষোভের সাথে আরো উল্লেখ করেন, ‘ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় সম্পদ লুট করে সেই অর্থে খালেদা জিয়া মধ্যপ্রাচ্যে শপিং মল, প্লট-এপার্টমেন্ট ক্রয় করেছেন। এ অপরাধে অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে। খালেদা এবং তারেকের মত অপরাধীদের বিচারের মধ্য দিয়েই আইনের শাসন সুসংহত করার অঙ্গিকার পূরণ করা সম্ভব হবে। আর এ দাবি হচ্ছে প্রবাসীদের।’
বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশে সভাপতির বক্তব্যে জাকারিয়া আরো বলেন, ‘একাত্তরের পরাজিত শত্রুরা এই নিউইয়র্কেও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছু কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করতে। বাংলাদেশের মার্কিন বন্ধুদের বিভ্রান্তির অভিপ্রায়ে ভ’ইফোর সংগঠনের ব্যানারে সেমিনার-সিম্পোজিয়ামে জড়ো হচ্ছে আল-বদর এবং রাজাকারের সহযোগীরা। এদের ব্যাপারে চোখ কান খোলা রাখতে হবে।’
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবুর সঞ্চালনায় এ সমাবেশের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, ‘এবারের বিজয় দিবসের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। সামনের বছরের জাতীয় নির্বাচনে আবারো শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটকে ক্ষমতায় বসাতে এখন থেকেই সকলকে কাজ করতে হবে। ষড়যন্ত্র করে বিএনপি-জামাত জোট যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারেও নিজ নিজ অবস্থান থেকে অতন্দ্র প্রহরীর ভ’মিকায় অবতীর্ণ হতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম এবং শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান। আলোচনায় আরো অংশ নেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, মোর্শেদা জামান এবং আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, সাংগঠনিক সম্পাদক নান্টু মিয়া, ম্যানহাটান বরো আওয়ামী লীগের নেতা আবুল কাশেম, ওজোনপার্কের নেতা এলডি কামাল, মুক্তিযোদ্ধা খোরশিদ আনোয়ার বাবলু প্রমুখ।
সমাবেশে কুইন্স, ব্রুকলীন, ম্যানহাটান, ব্রঙ্কস বরোর বিপুলসংখ্যক নেতা-কর্মী ছাড়াও যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও সরব ছিলেন। উল্লেখ্য, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী নিউইয়র্কে অবস্থান করা সত্বেও সমাবেশে উপস্থিত না হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ সমাবেশের প্রারম্ভে সদ্য প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক এবং চট্টলার নেতা মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এনআরবি নিউজ
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation