Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

লস এঞ্জেলেস কন্স্যুলেটে বালাদেশের বিজয় দিবস উদ্যাপন

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: December 18, 2017 | 6:42 PM

তপন দেবনাথ : বাংলাদেশ কন্স্যুলেট লস এঞ্জেলেস ৪৬তম মহান বিজয় দিবস সাড়ম্বরে উদ্যাপন করেছে। ১৬ ডিসেম্বর বিকালে লস এঞ্জেলেস কন্স্যুলেট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মো. আলাউদ্দিন, মিয়া আব্দুর রব ও নুর মোহাম্মদ বাবুল। বক্তব্য রাখেন মো. আলমগীর, অমর হারদার, তাপস নন্দী, কামরুল হাসান, শাহ আলম খান চৌধুরী, সাজেদা চৌধুরী, সোহেল রহমান বাদল, ডা. রবি আলম, মনিনুল হক বাচ্চু ও মোস্তাইন দারা বিল্লাহ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কনসাল জেনারেল প্রিয়তোস সাহা। প্রিয়তোষ সাহা তাঁর বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিন হলেন সকলের শেষ আশ্রয়স্থল। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অনুষ্ঠানে প্রবাসী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আমন্ত্রিত শিল্পী ছিলেন কাবেরী রহমান, সাদিয়া রহমান, উপমা সাহা মজুমদার ও মিতালী কাজল। তবলায় সংগত করেন ড. সুকৃত মুখার্জী ও তপন সাহা। অত্যন্ত পরিপাটি ও সুশৃংখল এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাইস কন্সাল (কমার্শিয়াল) আল মামুন। সাউন্ড সিস্টেম পরিচালনা করেন জাহিদ হাসান পিন্টু। সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আগত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV