নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির জরুরী সভা : জাকারিয়া চৌধুরীর বহিস্কারাদেশ কার্যকরের সিদ্ধান্ত, রফিক ভারপ্রাপ্ত সভাপতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ হাটবাজার পার্টি হলে গত রোববার ১৭ই ডিসেম্বর নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভার প্রারম্ভে কার্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সহ সভাপতি আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদের পরিচালনায় কার্যকরী কমিটির সভার প্রধান আলোচ্য বিষয় ছিলো, জননেত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রাক্তন সহসভাপতি জাকারিয়া চৌধুরীর বহিস্কারাদেশ কার্যকর করার সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় মাননীয় নেত্রীর নির্দেশ অমান্য করে জাকারিয়া চৌধুরী নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের নামে বিভিন্ন কর্মসূচী দিয়ে সংগঠনের ত্যাগী কর্মীদের বিভ্রান্ত করার প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়। সভায় সংগঠনের সভাপতি কমান্ডার নূরনবীর অনুপস্থিতিতে সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদের কঠোর ধৈর্য্যরে সাথে পরিস্থিতির মোকাবেলা ও তার ত্যাগ তিতিক্ষার ভূয়সী প্রশংসা করা হয়। সভায় সুদুর বাংলাদেশ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমা-ার নূরনবী সংগঠনের সহসভাপতি রফিকুর রহমান রফিককে তার অনুপস্থিতিতে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।
সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নিষ্ক্রিয় কর্মকর্তাদের স্থলে নিন্মোক্তদের স্থলাভিষিক্ত করা হয়ঃ
সহ সভাপতি নুরুল আমিন, সহসভাপতি শাহীন ইবনে দিলওয়ার, সহসভাপতি সাইকুল ইসলাম, সহ সভাপতি ফারুকুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ শিমুল হাসান, দরুদ মিয়া রনেল, সৈয়দ ইলিয়াস খসরু। সাংগঠনিক সম্পাদক-মোঃ রশীদ রানা, আকবর হোসেন স্বপন। প্রচার সম্পাদক-মইনুর রহমান সোয়েব।
পরবর্তীতে নিষ্ক্রিয় অন্যান্য কর্মকর্তাদের স্থলে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যক্রমে সামিল হতে আগ্রহীদের অন্তর্ভূক্ত করা হবে।
মহান বিজয় দিবস উদযাপন
বিজয় দিবস উদযাপনের কর্মসূচী শুরু হয় বাংলাদেশ ও ইউএসএর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। এরপর সকল স্বাধীকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আব্দুস শাকুর খান মাখন ও সঞ্চালনায় ছিলেন বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিমুল হাসান। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের অংশগ্রহণে বিজয় দিবসের আলোচনা স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে বিজয় উৎসব। বীর মুক্তিযোদ্ধাগণ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাই তাদের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা শুনতে পেরে উদ্বুদ্ধ হোন। সভায় বক্তারা যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কর্তৃক অতীতে বহিস্কৃত জাকারিয়া চৌধুরীকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কতিপয় নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতার তীব্র নিন্দা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেনঃ বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক নাসিরউদ্দিন চৌধুরী, প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডঃ মনসুর আলী, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান, ডঃ প্রদীপ কর, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, আইন সম্পাদক এড. শাহ বকতিয়ার, নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা শংকর সরকার, রেজাউল করিম চৌধুরী, শরীফ কামরুল হীরা, বিশিষ্ট সাংবাদিক মোজাহিদ আনসার, নিউইয়র্ক ষ্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, যুক্তরাষ্ট্র যুবকর্মীদের আহবায়ক তরিকুল হায়দার চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি, দরুদ মিয়া রনেল, সাধারণ সম্পাদক সুবল দেব নাথ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতিবৃন্দ, নুরুল আমিন, শাহীন ইবনে দিলওয়ার, সাইকুল ইসলাম ও ফারুকুল হক, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, সাংগঠনিক সম্পাদক রশীদ রানা, প্রচার সম্পাদক মইনুর রহমান সোয়েব, ব্রুকলীন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, চার্চম্যাকডোনান্ড ইউনিট কমিটির সভাপতি ইসমত হক খোকন। প্রেস বিজ্ঞপ্তি
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation