বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র কমান্ড আয়োজিত “বিজয় উল্লাস”
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র কমান্ড আয়োজিত “বিজয় উল্লাস” নামকরণে এক আলোচনা সভা ও দোয়া বিগত ১৬ই ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস্থ পালকী পার্টি সেন্টারে সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সামসুল আনোয়ার মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও বিশেষ অতিথি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুল জেনারেল শামীম আহসান উপস্থিত ছিলেন। শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে পর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী, ১১ জন সেক্টর কমান্ডার, মুজিব বাহিনীর চার সেক্টর কমান্ডার সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল সহযোদ্ধা ও স্বাধীনতা অর্জনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে সভাপতি দোয়া পরিচালনা করেন।
সভায় প্রধান অতিথি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও বিশেষ অতিথি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুল জেনারেল শামীম আহসান রাষ্ট্রের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পরই তাঁদেরকে সংগে নিয়ে যুক্তরাষ্ট্র কমান্ডের মুক্তিযোদ্ধাগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেনস। সভা চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের শ্লোগান “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু” বারবার প্রতিধ্বনীত হয়।
সভায় বক্তাগণ স্বাধীনতার মূলমন্ত্র- “সোনার বাংলা” গড়ার স্বপ্ন নিয়ে বিজয় অর্জনে ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল বাংলাদেশে,র নাগরিককে কাজ করার আহবান জানান। আজকের বাংলাদেশকে দূর্নীতি মুক্ত ও শোষন মুক্ত করার লক্ষ্যে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান- তবেই হবে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন। “মুক্তিযুদ্ধের পক্ষের সরকার – বারবার দরকার”।
সভায় বক্তাগণ বলেন, প্রবাসে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়- কেউ কেউ নিজেরা মুক্তিযোদ্ধা না হয়েও, নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেন না। অথচ বিগত ৪৬ বছরে নিজ নিজ এলাকায় প্রণিত মুক্তিযোদ্ধার কোন তালিকায় তাদের নাম নেই। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা অপমান বোধ করেন। এই ধরনের অপকর্ম রোধ করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। বাংলাদেশ সরকার যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে থানা ওয়ারী ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সনদ ও সরকারী গেজেট সহ বিভিন্ন তালিকা বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের ওয়েব সাইট www.molwa.gob.bd -তে প্রকাশ করেছেন। তাই যারাই মুক্তিযোদ্ধা দাবী করবেন, তাদেরকে চিহ্নিত করার জন্য উক্ত ওয়েব সাইটে সন্ধান করার অনুরোধ ব্যক্ত করা হয়।
প্রধান অতিথি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়নের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি কনস্যুল জেনারেল শামীম আহসান তাঁর বক্তব্যে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে প্রবাসীদের দায়িত্ব ও তার অফিস থেকে প্রদত্ব বিভিন্ন কার্যক্রমের বর্ননা দেন। সভায় উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শণ করেন প্রবীন সাংবাদিক নিউইয়র্ক প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি জনাব মাহবুবুর রহমান। মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মান প্রদর্শন করে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন এটর্নী মঈন চৌধুরী।
সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মোঃ আমানত উল্লাহ, মুক্তিযোদ্ধা আবুল কাসেম সরকার, মুক্তিযোদ্ধা আশরাফুর ইসলাম মৃধা, মুক্তিযোদ্ধা এসএম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কাজী শফিকুল হক, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা গোলাম মেহরাজ, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মঞ্জু, মুক্তিযোদ্ধা মোঃ আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা নুরুল আমীন, মুক্তিযোদ্ধা আবু মোঃ সাব্বির রহমান মতি, মুক্তিযোদ্ধা জাহাঙ্গির খান, মুক্তিযোদ্ধা আলেয়া শরীফ, মুক্তিযোদ্ধা ফারুক ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা প্রিতী রঞ্জন সাহা, মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহিম মিয়া। বিজয় উল্লাসে মামিল হন – মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা এ এস এম মাসুদ ভূইয়া, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিম, মুক্তিযোদ্ধা মোঃ মিসবাহউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা ডা: আলী আহমদ, মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন, মুক্তিযোদ্ধা কে এইচ এম মঞ্জুর আলী (ননতু), মুক্তিযোদ্ধা ওয়াহেদুর রহমান, মুক্তিযোদ্ধা বাদল কান্তি দে সরকার, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজীজ, মুক্তিযোদ্ধা সৈয়দ মইনুল রহমান, মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আবসার, মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা শাহ আলম ভূইয়া, মুক্তিযোদ্ধা হাজী শহীদুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তী
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation