Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাসদের বিজয় দিবস উদযাপন : জঙ্গিবাদ, সন্ত্রাস, বৈষম্য ও দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রবাসীদের অবদান রাখার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: December 19, 2017 | 4:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখা যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়ালে আলোচনা সভার আয়োজন করে দলটি। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর জাসদ ও সম্মি¥লিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু।
অনুষ্ঠানে অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, ট্রাস্টি বোর্ড মেম্বার একলিমুজ্জামান নুনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাহিম রেজা নূর, এমাদ আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোলেমান আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সিলেট গণদাবি পরিষদের সভাপতি আজিমুর রহমান বুরহান, কমিউনিটি এক্টিভিস্ট মাহতাব উদ্দিন, জ্যুতির্ময় দত্ত নিশু, আসিফ চৌধুরী, জাকির হোসেন বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস, বৈষম্য ও দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন-অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের ধারাবাহিকতা রক্ষায় প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV