Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র বিজয় দিবস উদযাপন : ধর্মান্ধ-উগ্রপন্থীদের প্রতিরোধে প্রবাসী বাঙালিদের ভূমিকা রাখার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: December 20, 2017 | 1:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনক যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে গত ১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।সংগঠনের সভাপতি টি প্ল্যানটার সিরাজুল ইসলাম বেগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ট্যাক্স কনসালট্যান্ট হারুন আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব মো. শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিক সৈয়দ বসারত আলী, অধ্যাপক স্যাইদ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়া (সাবেক উপজেলা চেয়ারম্যান, শ্রীমঙ্গল), মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইকবাল, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান। অনুষ্ঠান আয়োজনে সহযোগী সংগঠন মৌলভীবাজার জনকল্যাণ সমিতি, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব ইউএসএ, শ্রীমঙ্গল এসাসিয়েশন অব নর্থ আমেরিকা, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী পূজা উদযাপন পরিষদ, জনতা ক্লাব মৌলভীবাজার’র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আছকির মিয়া এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবালকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ মাসুক মিয়া ও সহ সাধারণ সম্পাদক মিজান খান। অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজনীতিক নূরে আলম জিকু, রিপন মিয়া প্রমুখ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান আলী, সোহেল আহমেদ, কানু দেব, ইমরান আলী, শাহদত আলী, রোবেয়া বকত, হাবিবুর রহমান রনি, মেহদী হাসান সাজু, রাহেল হোসেন, হফিজ জমির আলী, মুজিবুর রহমান রেনু, আলী আহমদ ফারুক, রেবুল মিয়া, আব্দুল মতিন, শরিফ আহমদ, মোঃ ইকবাল, সুমন শরীফ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ ফয়েজ মিয়া মাষ্টার, মোঃ আকলু মিয়া, মোঃ জগলু তরফদার, শাহ রকিব আলী, আব্দুল গফ্ফার চৌধুরী খছরু, আব্দুর রহমান লেবু প্রমুখ।বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে প্রবাসী বাংলাদেশীদের আরো ভূমিকা রাখতে হবে।বক্তারা বলেন, ধর্মীয় সংকীর্ণতাকে পূঁজি করে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সেদিকে প্রবাসীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্মান্ধ-উগ্রপন্থীদের প্রতিরোধে প্রবাসী বাঙালিদের যথাযথ ভূমিকা রাখতে হবে।সভাপতি সিরাজুল ইসলাম বেগ তাঁর বক্তব্যে অতিথি, সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV