Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

স্বর্ণ শুধু অলঙ্কারই নয়, ওষুধও : বিজ্ঞানীদের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: December 20, 2017 | 3:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : স্বর্ণ শুধু অলঙ্কারই নয়, ওষুধও। বিজ্ঞানীরা সোনার এমন কণিকার সন্ধান পেয়েছেন যা মানব শরীরকে মারাত্মক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। সোনার সেই ন্যানোপার্টিকেলস মানবদেবের কোষের মধ্যে ঢুকে ধ্বংস করতে পারে ভাইরাস। আর এই গবেষণার ফলে এমন ওষুধ তৈরি সম্ভব যা একাধারে এইচআইভি, ডেঙ্গু, ইবোলার মতো মারাত্মক ভাইরাসকে ধ্বংস করে দিতে পারে। গবেষণা বলছে এইচআইভি, ডেঙ্গুর মতো ভাইরাসও মারতে পারে সোনার কণিকা।

‘দ্য হেল্থ সাইট’ নামে এক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিজ্ঞানীদের দাবি, কোনও রাসায়নিক উপাদান মানবদেহের কোষের মধ্যে প্রবেশ করে ভাইরাসের সঙ্গে লড়াই করলে ওই কোষের ক্ষতি করে। এখনও পর্যন্ত এটাই ভাইরাস ধ্বংস করার পদ্ধতি। কিন্তু সোনার ন্যানোপার্টিকেল মানবদেহের কোনও ক্ষতি করে না। সুইৎজারল্যান্ডের ইপিএফএল নামের গবেষণা সংস্থার প্রধান ফ্রান্সেসকো তেলাচি এমনটাই জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ