Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: December 21, 2017 | 7:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একাত্তুরের বীর মুক্তিযোদ্ধাদের মুখে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মধ্য দিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইনক। দিবসটি উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ১৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ফাস্ট সেক্রেটারী মোহাম্মদ শামীম হোসাইন। অনুষ্ঠাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন হাওলাদার। খবর ইউএনএ’র। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হওয়ার পর সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন মজনু খান, আবুল বাসার ”ুন্নু, একেএম আশরাফুল হক মৃধা, মীর মশিউর রহমান, শরাফ সরকার, ডা. আব্দুল বাতেন, মহসীন ভূইয়া, গোলাম রহমান, মিজানুর রহমান চৌধুরী, একেএম আবুল খায়ের, মনির হোসেন, আইয়ুব হোসেন খান মজনু, লাবলু আনসার, সাব্বির রহমান মতি, সামসুল আনোয়ার মুকুল, মনজুর ইসলাম মঞ্জু, একেএম আব্দুর রশীদ, ডা. টমাস দুলু রায়, নূরুল হক, গোলাম মেরাজ ও আব্দুল মান্নান।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের শুভাকাংখী হিসেবে মুক্তিযোদ্ধা শরাফ সরকারকে সংগঠনের আজীবন সদস্য প্রদান করে তার হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমজাদ হোসাইন সেলিম, সমন্বয়কারী মহিউদ্দিন দেওয়ান এবং সিনিয়র সহ সভাপতি ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মির্জা মনিরুজ্জামান শামীম, কার্যকরী সদস্য মোহাম্মদ সবুর হোসাইন জাহাঙ্গীর, মির্জা গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস উদযাপন করার জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং অনুষ্ঠানে মূলত: মুক্তিযোদ্ধারাই বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে স্মৃতিচারণ করে বলেন, আমরা জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধ করেছি। বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা সময়ের দাবী। এসময় অনেকে আবেকে আপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, রাজনৈতিক কারণে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস হারিয়ে যাচ্ছে। ফলে নতুন প্রজন্ম বাংলাদেশের জন্ম ইতিহাস নিয়ে বিভ্রান্ত হচ্ছে। যা ভবিষ্যতের জন্য ভালো না। বক্তারা স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসে সকল বাংলাদেশীকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবশেন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও রোকসানা মির্জা।
অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা আলী ইমাম শিকদার, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশাদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবীব, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, মানিকগঞ্জ সমিতি ইউএসএ’র সভাপতি মনিরুল ইসলাম জাহাঙ্গীর, সহ সভাপতি নাজমা নাজনীন, সাবেক সভাপতি আহসান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আমীন জুয়েল, কমিউনিটি লীডার আশরাফুল ইসলাম জঙ্গী, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম খান সোহাগ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন কর্মকর্তাদের মধ্যে সহ সভাপতি কাজল ইসলাম তাজল, গাজী বাদল ও মানিক বাবু, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ এস এম হাসান জামান, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন খসরু, সহ ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম তালুকদার, কার্যকরী সদস্য যথাক্রমে ইকতেকারুজ্জামান রতন, সিরাজুল ইসলাম খান, আরিফ হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ কাউস মিয়া স্বপন ও আকরাম হোসেন বিপ্লব সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV