Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে শাশুড়িকে যৌন হয়রানির অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার!

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: December 21, 2017 | 4:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে শাশুড়িকে যৌন হয়রানির অভিযোগে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা প্রবাসী  এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলী ওরফে সজল খানের বিরুদ্ধে নারী নির্যাতন ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় গুনেইট কাউন্টির শেরিফ সুত্রে জানা যায়, জর্জিয়াস্থ লরেন্সভিল সিটির মোহাম্মদ আলী ওরফে সজল খান দীর্ঘদিন ধরে তার শাশুড়িকে যৌন হয়রানি করে আসছিল। অতিষ্ট হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। তার নামে ৪টি যৌন ও ১টি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। এ মামালার প্রেক্ষিতে গত ২২ নভেম্বর সজলকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। অদ্যাবদি সে কারাগারেই আছেন। সজলের স্ত্রী নাজমুর আখতার নাজ স্থানীয় গণমাধ্যমেকে জানান, গত ১ সেপ্টেবর সে আমার মাকে যৌন হয়রানি করেন। ওই সময়ে আমি বাসায় ছিলাম না।গত ৫ সেপ্টেম্বর আমি এ ব্যাপারে আইনের আশ্রয় নিতে বাধ্য হই।
নাজ জানান, সজল একজন লম্পট ও দুশ্চরিত্রের যুবক। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আমার পক্ষ থেকে তাকে তালাকেরও প্রক্রিয়া চলছে।খুব শিগগির তা কার্যকর হবে বলে উল্লেখ করেন নাজ। তিনি বলে জানা গেছে। 
জর্জিয়া আটলান্টা প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, শাশুড়িকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী ওরফে সজল খান জর্জিয়া বিএনপি ও  জর্জিয়া বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় বেশ কয়েকটি বাংলাদেশি   সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তবে তার এহেন কর্মকান্ডের ফলে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
জর্জিয়া বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ রহমান আজাদ সংবাদকর্মিদের জানান, তার বিরুদ্ধে এ অভিযোগ বহুদিন আগের।এ ধরনের ঘটনা জানার পরই অর্থাৎ গত ১৮ সেপ্টেম্বর তাকে জর্জিয়া বিএনপি থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।তার  বহিস্কার নোটিস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রকাশ করেছি। জর্জিয়া বাংলাদেশ সমিতি কর্মকর্তারা এ ব্যাপারে এখনো মুখ খোলেনি। যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তবে কারও সঙ্গে কথা হয়নি।
মোহাম্মদ আলী ওরফে সজল খানের দেশের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি ৬ বছরের একটি কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।তার বিরুদ্ধে আনীত নারী নির্যাতন ও অপহরণের অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদন্ড হতে পারে বলে ধারনা করছেন স্থানীয় আইনজীবিরা।বাংলাপ্রেস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV