ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এর যাত্রা শুরু
https://www.facebook.com/USANewsNY/videos/2005669899450799/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ শুরু করেছে। ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এর ১ম পর্ব গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সরাসরি সম্প্রচারিত হয়। এ টকশো’র ১ম পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কের স্বনামখ্যাত এশিয়ান ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এস আর লিংকন। অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।
টকশো অনুষ্ঠানে এশিয়ান ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এস আর লিংকন সাইকেলে বিশ্ব ভ্রমণ, যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্ড হওয়াসহ তার জীবন সংগ্রামের নানা কাহিনী তুলে ধরেন। নিউইয়র্কের দেয়ালে বাংলাদেশের স্মৃতিসৌধ ও শহীদ মিনারের ঐতিহাসিক ’দ্য ম্যুরাল বাংলাদেশ’ সহ তার সামাজিক নানা কর্মকান্ডের কথাও ওঠে আসে টকশোতে। ড্রাইভিং স্কুলের কার্যক্রম, ড্রাইভিং শেখার কৌশল, নিয়ম-কানুন, বিধিমালা ইত্যাদি বিষয়ও তুলে ধরেন তিনি।
টকশোতে এস আর লিংকন জানান, আগামী জানুয়রী থেকে নিউইয়র্কে ড্রাইভার্স লাইসেন্সের বিধিমালায় ব্যাপক পরিবর্তন আসছে। এ বিষয়ে বিস্তারিত রয়েছে টকশোতে।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিয়মিত সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। ভিজিট করুন : Web : www.usanewsonline.com
Facebook: https://www.facebook.com/USANewsNY
Twitter: https://twitter.com/USAnewsNY
ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং