বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএএ’র মহান বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয় গত ১৭ই ডিসেম্বর রবিবার এস্টোরিয়াস্থ বৈশাখী রেস্টুরেন্টে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠন, ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, মুক্তিযোদ্ধা সহ সমাজের বিবিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আবুল বাশার মিলন, কোরান থেকে তেলোয়াত করেন মাহমুদুল হাসান, গীতা পাঠ করেন বাবু শান্তী রঞ্জন, বাইবেল পাঠ করেন ডা: টমাস দুলু রায়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে তথা সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সম্মানে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করার পর বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এর অনবধ্য সার্বিক পরিচালনায় অতিথীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন হায়দার খোকা। তিনি মুক্তিযুদ্ধের প্রথম থেকে বিজয় পর্যন্ত বঙ্গবন্ধুর অবদান ও সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রাজনীতিবিধ ডা: টমাস দুলু রায়, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি হাজি আবদুর রহমান ও সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, জাসদের সভাপতি হাজী শাহেদ চৌধুরী, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিএম জাকির হোসেন হীরু, সাবেক ছাত্রনেতা রাজু আহমেদ মোবারক, রাজনীতিবিধ আকতার হোসাইন ও ইমাদ চৌধুরী, সাংবাদিক হেলাল মাহমুদ, উপদেস্টা এম আর সেলিম, মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ সভাপতি সহিদুল ইসলাম সহিদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা উলফৎ আলী মোল্লা, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও সহ সাধারন সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও সহ সাংগঠনিক সম্পাদক জোহাউজ্জামান জোহা, কার্যকরী পরিষদের সদস্য এম. এইচ মতিন। বক্তব্যের শুরুতে সুচনা বক্তব্য রাখেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও সংগঠনের সহ সাধারন সম্পাদক ফারুক হোসাইন।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন, টি মোল্লা, আবদুল মুহিত মুক্তা, সহ সভাপতি নজরুল ইসলাম, কাজী সফিকুল ইসলাম, সহ সাধারন সম্পাদক আবুল হাবিব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল হক, প্রচার সম্পাদক মো: শরিয়তউল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলুফা রশীদ, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক বাবু শান্তী রঞ্জন। বন ও পরিবেশ সম্পাদক মনিরুল হুদা, কার্যকরী পরিষদের সদস্য এহসানুল হক বাবুল, আশিকুর রহমান ও রমজান আলী। অতিথীবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চের সহ সভাপতি আবুল কাশেম ভূইয়া, নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি ও উদযাপন কমিটির সদস্য আজহারুল ইসহাক খোকা ও সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দীন খন্দকার ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ও কার্যকরী পরিষদের সদস্য আনোয়ার হোসাইন, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, এক্টিভিস্ট মীর জাকারিয়া, সহ অনেক মহিলা ও শিশু কিশোর উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস এর সঞ্চালনায় প্রথমে রম্ম কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ সভাপতি মেহরাব ইসলাম জুই, যাদু প্রদর্শন ও বঙ্গবন্ধুর উপর নির্মিত নাটকের কিছু অংশ পাঠ করেন খান শওকত। সংগীত পরিবেশন করেন প্রবাসের স্বনামধন্য সংগীত শিল্পী বাপ্পী সোম, সবিতা দাস, গাজী এস এ জুয়েল, পলাসি খন্দকার, কানিজ আয়শা। অনুষ্ঠানে আগত সকল অতিথীবৃন্দকে রাতের ডিনার পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ইংরেজী নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।খবর বাপসনিঊজ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








