পুরোনো আইফোনের গতি কমিয়ে দেয়ার কথা স্বীকার করলো অ্যাপল : ‘হঠাৎ করে যাতে ফোন বন্ধ না হয়ে যায় সে জন্যই এটা করা হয়েছে’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গ্রাহকদের না জানিয়েই পুরোনো আইফোনের গতি কমিয়ে দেয়ার কথা অবশেষে স্বীকার করেছে অ্যাপল। বুধবার এক বিবৃতিতে তারা আইফোন গ্রাহকদের দীর্ঘদিন ধরে করে আসা অভিযোগটির সত্যতা স্বীকার করেছে।
প্রযুক্তিপ্রেমী মানুষদের কাছে সবসময় আদৃত হয়ে আসছে অ্যাপল। কিন্তু তাদের বিশ্বাস ও আনুগত্যের কোনো মর্যাদা দিতে পারেনি কোম্পানিটি। বুধবার তারা স্বীকার করেছে, গোপনে অ্যাপলের পুরোনো মডেলগুলোর গতি কমিয়ে দিয়েছে তারা।
অনেক গ্রাহকই অতীতে অভিযোগ করেছেন, সর্বাধুনিক মডেলগুলো ক্রয়ে বাধ্য করার উদ্দেশ্যে অ্যাপল আইফোনের পুরনো সংস্করণের গতি কমিয়ে দিয়েছে। এসব গ্রাহক তাদের অভিযোগের সাপেক্ষে যথেষ্ট প্রমাণও হাজির করেছিলেন।
টানা অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল এবার সেটা স্বীকার করে নিয়েছে। কিন্তু একটি যুক্তিও দাঁড় করিয়েছে তারা। বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘হঠাৎ করে যাতে ফোন বন্ধ না হয়ে যায় সে জন্যই এটা করা হয়েছে।’
আইফোন প্রসেসরের গতি পরিমাপের জন্য অ্যাপ তৈরি করে প্রাইমেট ল্যাবস কোম্পানি। তারাই গতি কমিয়ে দেয়ার কথা স্বীকার করে। তারা জানায়, পুরোনো হওয়ার পর আইফোন ৬ ও আইফোন ৭ মডেলের গতি কমিয়ে দেয়া হয়। সূত্র : বিজনেস ইনসাইডার ও গার্ডিয়ান
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!