Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেট জেনারেল’র আনন্দ-শোভাযাত্রা

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: December 24, 2017 | 11:16 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর যৌথ উদ্যোগে ২৩ ডিসেম্বর নিউইয়র্কে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। স্থানীয় এস্টোরিয়ার এথেন্স পার্কে সকাল ১১ টায় শুরু হয় এই শোভাযাত্রা। কনকনে শীত ও অনবরত বৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত এই আনন্দ শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষ, শিশু-কিশোর এর পাশাপাশি বাংলাদেশ মিশন ও কনস্যুলেট এর কর্মকর্তা-কর্মচারিরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশ নেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর কনসাল জেনারেল শামীম আহসান, এনডিসি।
জাতির পিতার ৭ মার্চের ভাষণকে পটভূমিতে রেখে তার উপর লাল-সবুজের উড্ডীন জাতীয় পতাকা অঙ্কিত ব্যানার, জাতীয় পতাকা, ফেস্টুন, বেলুনসহ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ এবং মিশন ও কনস্যুলেট এর কর্মকর্তা-কর্মচারিগণ ও তাদের পরিবারের সদস্যরা যখন পার্ক এলাকা প্রদক্ষিণ করেন তখন সেখানে তৈরি হয় ভিন্ন রকম একটি আবহ। শোভাযাত্রার পাশ দিয়ে হেটে যাওয়া পথচারি ও যানবাহনের যাত্রীগণ, নিরাপত্তাকর্মী অনেকেই থমকে দাঁড়ায়। তারা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং কনসাল জেনারেল শামীম আহসানসহ উপস্থিত কমিউনিটির প্রতিনিধিরা এ উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণীর বিভিন্ন অংশ পালাক্রমে পড়ে শোনান। রাষ্ট্রদূত এ সময় বলেন “জাতির পিতার ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের দলিল। যে ঐতিহাসিক পদক্ষেপ ইউনেস্কো থেকে নেওয়া হয়েছে, তা এ রকম আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি”। আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
কনসাল জেনারেল শামীম আহসান বলেন, “জাতির পিতার ৭ মার্চের ভাষণের এই স্বীকৃতি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই ভাষণ আর বাংলাদেশের ভূখন্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সারা পৃথিবীর মানুষের অনুপ্রেরণা দানকারী একটি দলিলে পরিণত হয়েছে যা মানুষকে জাগ্রত রাখবে তাদের দাবী আদায়ের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে”। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক শ্লোগানে মুখরিত হয় এস্টোরিয়ার এথেন্স পার্ক। ৭ মার্চের ভাষণ ১৯৭১ এর দিনগুলোতে মুক্তিকামী মানুষদের কতটা প্রবলভাবে নাড়া দিয়েছিল তা উপস্থিত প্রবাসীদের উচ্ছ্বাস ও আনন্দের মধ্যে ফুটে ওঠে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ইউনেস্কো, ১৯৭১ সালের ৭ মার্চ রমনার রেসকোর্স ময়দানে জাতির পিতার দেওয়া ঐতিহাসিক ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV