প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে সরকারকে এগিয়ে আসতে হবে : বাংলাদেশ আমেরিকা-কালচারাল একাডেমীর পিঠা উৎসবে এটর্নী মঈন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসে বাংলা সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান এটর্নী মঈন চৌধুরী। গত ২৩ শে ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় জ্যামাইকাস্থ স্টার পার্টি হলে বাংলাদেশ আমেরিকা-কালচারাল একাডেমী আয়োজিত শীতের পিঠা উৎসব এর উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট-লার্জ, যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এর্টনী এট ল’ মঈন চৌধুরী এই মন্তব্য করেন।
সংগঠনের প্রেসিডেন্ট পারভীন বানুর সভাপতিত্বে ও শেখ সিরাজ এর সঞ্চালনায় পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রোমানা ছবুর, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ডাঃ ওয়াজেদ এ খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, এবিএম সালাহ্উদ্দিন সহ আরো অনেকে।
প্রধান অতিথি এর্টনী মঈন চৌধুরী তাঁর বক্তব্যে আরো বলেন, যে দেশের সংস্কৃতি যত বেশি সমৃদ্ধ সেই দেশ তত বেশি উন্নত, আমরা বাংলাদেশী হিসেবে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে গর্ববোধ করতে পারি। এই সংস্কৃতি সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের। আমরা যদি সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যত প্রজন্মের কাছে তা হারিয়ে যাবে। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও যারা এই সংস্কৃতিকে কাজে কর্মে বাচিয়ে রেখেছেন তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী প্রবাসে স্থায়ীভাবে বসবাস করছে বিধায় বাংলাদেশ সরকারের উচিত প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে, সংরক্ষণে এবং প্রচারে বিভিন্ন সংগঠনকে প্রবাসী মন্ত্রনালয়ের মাধ্যমে সর্বাত্মকভাবে সহযোগিতা প্রদান করা। অন্যথায় হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি অদূর ভবিষ্যতে নতুন প্রজন্মের কাছে পৌছানো কষ্টসাধ্য হবে পড়বে।
পিঠা উৎসবে আগত সকল অতিথিকে বিভিন্ন ধরনের সুস্বাদ্যু পিঠা পরিবেশন করা হয় এবং স্থানীয় শিল্পীবৃন্দের প্রাণবন্ত মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পিঠা উৎসবকে উপভোগ্য করে তুলা হয়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী