কানেকটিকাটে দু’দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট কানেকটিকাটে দু’দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করেছে। কনস্যুলার সেবার মধ্যে ছিল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহযোগিতায় বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রাক্কালে বৈরী আবহাওয়ার মধ্যেও কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী উৎসবমুখর পরিবেশে এ সেবা গ্রহণ করেন।
কানেকটিকাটে ম্যানচেস্টারের ২০ টেইলার স্ট্রিটে গত ৮ ও ৯ই ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি ভ্রাম্যমাণ দল কনস্যুলার সেবা প্রদান করে। দলের অন্য সদস্যরা হলেন কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) শামীম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন,ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন এবং অফিস সহকারী আবু জাফর।
কনস্যুলেটের ভ্রাম্যমাণ দলকে সার্বক্ষণিক সহযোগিতা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল ও আহমেদ জিলু ও সাবেক সদস্য তৌফিকুল আম্বিয়া। এছাড়াও ব্যবসায়ী মোহাম্মদ রহমান অপু, আব্দুল মান্নান চৌধুরী, তারেক আম্বিয়া, সোহেলুর রহমান স্বপন,লায়নস ক্লাব অব ওয়েলিংফোর্ড, বাংলাদেশ ক্রীষ্টান এসোসিয়েশন অব কানেকটিকাট, নতুন প্রজন্মের মাহদি, সারিকা, পাপিয়া ও বিপাশা সহ আরও অনেকে সার্বিক সহযোগিতা করেন। অত্যন্ত আন্তরিকতা ও সুশৃঙ্খলভাবে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করা হয়। দোরগোড়ায় কনস্যুলেট সেবা পেয়ে কানেকটিকাটবাসী দারুণ উৎফুল্ল।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!