Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নতুন কমিটির অভিষেক : মসজিদের পত্রিতা রক্ষায় ভবিষ্যতে ইলেকশান নয়, সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: December 25, 2017 | 3:24 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2009195699098219/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত ২৪ ডিসেম্বর রোববার। এদিন দুপুরে কমিউনিটি নের্তৃবৃন্দ, বিপুল সংখক সদস্য ও মুসল্লীর উপস্থিতিতে মসজিদে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। শপথ গ্রহণের পূর্বে নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ ও মোহাম্মদ আজিজুল করিম, ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান ফখরুল ইসলাম, ট্রাস্টিবোর্ড সদস্য আবু বকর চৌধুরী, বাংলা বাজার জামে মসজিদ ও বাংলাবাজার বিজনেস এসাসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলহাজ্ব গিয়াস উদ্দিন, ম্যানহাটান মদীনা মসজিদের প্রেসিডেন্ট এডভোকেট নাসির উদ্দীন, নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি আঃ শহীদ, নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, নব নির্বাচিত কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ।অভিষিক্তরা হলেন : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) আঃ শহীদ, সহ সভাপতি (২) জয়নাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য : আঃ বাছির খান, আঃ মতিন, লুকমান হোসেন লুকু ও মো. মজনু মিয়া।অনুষ্ঠানে শপথ পরিচালনার প্রাক্কালে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, নির্বাচন আসলেই এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চরম কাদা ছোড়া-ছুড়ি শুরু হয়। অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়াও ব্যক্তিগত চরিত্র হননেও প্রতিপক্ষরা সকল সীমা ছাড়িয়ে যায়। সাধারণ মুসল্লীরা পড়েন চরম বিপাকে। নির্বাচনকে ঘিরে মসজিদের পবিত্রতা হুমকির মুখে পড়ে যায়। তিনি বলেন, আল্লাহর ঘর মসজিদের পত্রিতা রক্ষায় ভবিষ্যতে ইলেকশান পরিহার করে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা যায় কিনা সাধারণ মুসল্লীদের তরফ থেকে এ দাবি থাকল নতুন কমিটির কাছে।বাংলা বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আলহাজ্ব গিয়াস উদ্দিন পার্কচেষ্টার জামে মসজিদ প্রতিষ্ঠায় তার ও অন্যান্যদের ভুমিকার কথা তুলে ধরে ভবিষ্যতে সুন্দর পরিবেশের জন্য ইলেকশান নয়, সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান।
বক্তারা মসজিদের নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান।প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর নব নির্বাচিত কমিটির উদ্দেশ্যে বলেন, মসজিদের মুসুল্লিরা আগামী দু’বছরের জন্য আপনাদের উপর পবিত্র দ্বায়িত্ব অর্পণ করেছেন। তিনি মুসুল্লিদের কল্যানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ভালো বা মন্দ সকল কাজের জন্য মুসুল্লিদের কাছে আপনাদের জবাবদিহী করতে হবে। নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনে আমরা সাধ্যমত চেষ্টা করেছি। এজন্য নির্বাচন কমিশন আপ্যায়ন বা ভাতা বাবদ কোন অর্থ গ্রহণ করেনি। তিনি বলেন, নির্বাচনে নমিনেশন ফি বাবদ প্রার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থ থেকে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর উদ্ধৃত ৪৩২৫ ডলার নব নির্বাচিত কমিটিকে আমরা ফেরত দিয়েছি।নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী তার বক্তব্যে নির্বাচন কমিশন, তাদের প্যানেল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল হাসিম হাসনু, বিশিষ্ট ব্যবসায়ী বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্টের কর্ণধার কাওসারুজ্জামান কয়েস সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরে নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল বিশেষ মুনাজাত পরিচালনা করেন। শপথ অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।উল্লেখ্য, বহুল আলোচিত পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন গত ১২ নভেম্বর রোববার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নির্বাচনে ১৫টি পদে ‘এ’ ও ‘বি’ ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পার্কচেস্টার জামে মসজিদের ইতিহাসে এবারই প্রথম বারের মত পদ ভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। আগে সরাসরি ভোটে প্রথমে নির্বাচিত হতেন ১৫ জন। এরপর তারা নিজেদের মধ্যে গোপন ব্যালটে নির্বাচিত করতেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যদের।
সংবিধান সংশোধন করে এবারই প্রথম সরাসরি পদভিত্তিক নির্বাচনের আয়োজন করা হল। এ নির্বাচনে মোট ভোটার ৮৭২ জনের মধ্যে ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করে ৫ সদস্যের নির্বাচন কমিশন। তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার সাইয়্যিদ মুজিবুর রহমান, নির্বাচন কমিশনের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ. নির্বাচন কমিশনার ইফতেখার সিরাজ, শামিম মিয়া ও মোহাম্মদ আজিজুল করিম।
নির্বাচনে বিজিতরা হলেন নাজিম-নজরুল প্যানেল : সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহ সভাপতি (১) সৈয়দ শামসুজ্জামান আহমেদ, সহ সভাপতি (২) ফয়জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ আকসাদ আলী, কালচারাল সেক্রেটারী মোঃ আব্দুল হাই, ফিউনারেল সেক্রেটারী মোঃ আরিফ চৌধুরী, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ রেজাউল ইসলাম, এডুকেশন সেক্রেটারী সাব্বির কাজী আহমদ, কোষাধ্যক্ষ নুরুল হুদা চৌধুরী, সহ কোষাধ্যক্ষ জুলু আহমেদ, সদস্য: আলমাছ আলী, ফারুক চৌধুরী, কামাল উদ্দিন ও শালিক সিকদার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV