Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘের জন্য মার্কিন বাজেটে ২৮ কোটি ৫০ লাখ ডলার কাটছাঁট করবে ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: December 25, 2017 | 7:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন বাজেটে ২৮ কোটি ৫০ লাখ ডলার কাটছাঁট করবে। ট্রাম্পের প্রশাসন বলেছে, ২০১৮-২০১৯ অর্থ বছরে জাতিসংঘের জন্য এই বাজেট কাটছাঁট করা হবে। জাতিসংঘে মার্কিন মিশন গতকাল এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার অগ্রাধিকারমূলক কাজগুলো আরো ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে গুরুত্বপূর্ণ এই বাজেট সঞ্চয়ের মাধ্যমে।

জাতিসংঘের কর্মকা- বাস্তবায়নের জন্য সাধারণ পরিষদ ২০১৬-১০১৭ অর্থ বছরে ৫৪০ কোটি ডলার বাজেট বরাদ্দ করেছিল। জাতিসংঘ শান্তি মিশনের জন্য বরাদ্দ বাজেটের থেকে এ অর্থ আলাদা। ২০১৭ সালে শান্তি মিশনের জন্য জাতিসংঘ ৭৮০ কোটি ডলার বরাদ্দ করেছিল।

জাতিসংঘ প্রতিবছর যে অর্থ বরাদ্দ করে তার শতকরা ২২ ভাগ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র যা প্রায় ৩৩০ কোটি ডলারের সমান। ট্রাম্প প্রশাসন সেই অর্থ কমানোর পরিকল্পনা নিয়েছে। বায়তুল মুকাদ্দাস ইস্যুতে গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন-বিরোধী প্রস্তাব পাস হওয়ার তিনদিন পর ট্রাম্প প্রশাসন এ কথা ঘোষণা করল।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ওয়াশিংটন সঠিকভাবেই এ বাজেট কমানোর পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, মার্কিন স্বার্থকে রক্ষা করেই জাতিসংঘের যোগ্যতা বাড়ানোর চেষ্টা করবে।

নিকি হ্যালি আরও বলেন, জাতিসংঘের অযোগ্যতা ও বাড়তি ব্যয় সম্পর্কে সবার জানা কিন্তু আমরা বিনা পরীক্ষা-নিরীক্ষায় তা আর চলতে দেব না। জাতিসংঘকে আরো বেশি যোগ্য ও দায়িত্বশীল করে তোলার জন্য নানামূখী তৎপরতার মধ্যে একটি বড় পদক্ষেপ মার্কিন বাজেট কাটছাঁট। সূত্র : পার্সটুডে

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV